Donald Trump on Iran: খামেনেই বিরোধী বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান, বড় দাবি ডোনাল্ড ট্রাম্পের

ট্রাম্পের হুঁশিয়ারির তোয়াক্কা না করেই ২৬ বয়সি বিক্ষোভকারী ইরফান সুলতানিকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছিল। তবে ট্রাম্প দাবি করেন, আন্দোলনকারীদের মৃত্যুদণ্ড নাকি বন্ধ করেছে ইরান।

Published on: Jan 15, 2026 8:23 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড নাকি বন্ধ হয়েছে, এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক দিনগুলোতে বারবার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। এরই মাঝে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, যদি কোনও আন্দোলনকারীকে ইরান সরকার মৃত্যুদণ্ড দেয়, তাহলে ফল ভালো হবে না। তবে সেই হুঁশিয়ারির তোয়াক্কা না করেই ২৬ বয়সি বিক্ষোভকারী ইরফান সুলতানিকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছিল। তবে ট্রাম্প দাবি করেন, আন্দোলনকারীদের মৃত্যুদণ্ড নাকি বন্ধ করেছে ইরান।

ট্রাম্প দাবি করেন, আন্দোলনকারীদের মৃত্যুদণ্ড নাকি বন্ধ করেছে ইরান।
ট্রাম্প দাবি করেন, আন্দোলনকারীদের মৃত্যুদণ্ড নাকি বন্ধ করেছে ইরান।

ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, বিক্ষোভকারীদের হত্যা ও প্রস্তাবিত মৃত্যুদণ্ড দুটোই বন্ধ করে দেওয়া হয়েছে ইরানে। ট্রাম্প বলেন, 'আমি জানতে পেরেছি যে, ইরানে হত্যাকাণ্ড বন্ধ হয়ে গেছে। সেখানে এখন কাউকে ফাঁসি দেওয়া হবে না।' তবে কে তাঁকে এই তথ্য দিয়েছে, জানতে চাওয়া হলে ট্রাম্প কারও নাম বলতে অস্বীকার করেন। তিনি শুধু বলেন, এই তথ্য ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সূত্র থেকে এসেছে। এই আবহে ট্রাম্প বলেন, এখন তাঁর প্রশাসন অপেক্ষা করবে এবং নজর রাখার নীতি গ্রহণ করবে। তিনি আরও দাবি করেন, হোয়াইট হাউস ইরানের কাছ থেকে 'খুব ভালো বার্তা' পেয়েছে। তবে তিনি এখনও সামরিক পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি।

এদিকে নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন হেঙ্গা বুধবার রাতে নিশ্চিত করে যে, সুলতানির মৃত্যুদণ্ড আপাতত স্থগিত করা হয়েছে। এই খবরের পর আন্তর্জাতিক পর্যায়ে কিছুটা স্বস্তি এসেছে। রিপোর্ট অনুযায়ী, ইরফান সুলতানিকে গত ৮ জানুয়ারি গ্রেফতার করা হয়েছিল। তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ইরানে খামেনেই বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগেই ইরফানকে গ্রেফতার করা হয়েছিল। তেহরানের কারাজের শহরতলির ফারদিসের বাসিন্দা ইরফান সুলতানি। তাৎপর্যপূর্ণভাবে, ইরান অতীতেও ভিন্নমতকে দমন করার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই গুলি চালিয়ে তা কার্যকর করা হয়েছিল। প্রতিবেদন অনুসারে, সুলতানিকে জনসমক্ষে ফাঁসি দেওয়ার পরিকল্পনা ছিল ইসলামি শাসকদের।