মার্কিন মুলুক থেকে ফিরে রাস্তায় খাবার বেচছেন এই আইটি কর্মী! কেন ছাড়লেন পেশা? চমকে দেওয়ার মতো কারণ

কর্মসূত্রে আমেরিকার বাসিন্দা ছিলেন মনিন্দর। কিন্তু দেশে ফিরে ঢুকে পড়লেন একটু অফবিট কেরিয়ারে! বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ফেরত মনিন্দর স্ট্রিট ফুডের স্টল দিয়েছেন মোহালিতে।

Published on: Jun 10, 2025 8:06 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কী কী বিক্রি করেন?

সিং এবং তাঁর স্ত্রী এখন মোহালির জনপ্রিয় 3B2 বাজারে একটি খাবারের দোকান চালান। স্ত্রী সমস্ত রান্না করেন। তিনিই স্টলটি দিয়েছেন। পাশাপাশি তাঁকে খাবার বিক্রি করতেও দেখা যায়। যেদিন ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল, সেদিন মনিন্দর রাজমা চাওয়াল, কড়ি পকোড়া, রুটি, সয়াচাপ এবং আমের লস্যি বিক্রি করছিলেন।

কেন বদলালেন পেশা?
কেন বদলালেন পেশা?

কী বলছেন মনিন্দর?

ভিডিয়োতে মনিন্দর জানান, ‘আমার স্ত্রীর রান্নার কাজে ২০ বছরের অভিজ্ঞতা আছে, তাই আমরা খাবারের ব্যবসা শুরু করার কথা ভাবলাম। আমি তাকে সাহায্য করি। কিন্তু সে নিজেই সব রান্না করতে পারে।’

তিন বছর কাটিয়েছেন আইটি জগতে। কর্মসূত্রে আমেরিকার বাসিন্দা ছিলেন মনিন্দর। কিন্তু দেশে ফিরে সেই একই পেশাকে আর বেছে নিলেন না তিনি। বরং ঢুকে পড়লেন একটু অফবিট কেরিয়ারে! বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ফেরত মনিন্দর স্ট্রিট ফুডের স্টল দিয়েছেন মোহালিতে।

তিন বছর ছিলেন মার্কিন মুলুকে

সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে তাঁর ভিডিয়ো। ফুডলার নামে একটি ইনস্টা পেজে তাঁর ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। সেখানেই ফুটে উঠেছে তাঁর জীবনের কাহিনি। প্রসঙ্গত, ফুডলার চ্যানেলটির নেপথ্যের ব্যক্তি ওমরের সঙ্গে কথা বলে হিন্দুস্তান টাইমস। ওমরই জানান, মনিন্দর বিদেশে একটি বড়় সংস্থায় তথ্য প্রযুক্তি ক্ষেত্রের কর্মী ছিলেন। তিন বছর সেখানেই কর্মরত ছিলেন তিনি। কিন্তু দেশে ফিরে ফের এক পেশায় ফিরে যেতে চাননি। বরং বেছে নেন এক অন্য পেশা, যে পেশার কথা আইটি কর্মীদের অনেকেই হয়তো ভাবতে পারেন না। আর তা হল স্ট্রিট ফুড বা রাস্তার খাবার বিক্রি করা।

আরও পড়ুন - সোদপুরের নিগৃহীতার কাটা চুল মিলল ‘পর্নরানি’র ফ্ল্যাটের পিছনে? কী বলছে পুলিশ

তাঁকে কি নির্বাসিত করা হয়েছে?

মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য প্রযুক্তি কর্মী হঠাৎ কেন স্ট্রিট ফুড বেচছে। এমনটা দেখার পর অনেকেই প্রশ্ন করেছিলেন, তাঁকে কি দেশ থেকে বের করে দেওয়া হয়েছে? এর উত্তরে মনিন্দর তাঁর ড্রাইভিং লাইসেন্স বের করে দেখান। তিনি যে এক সময় নিউ ইয়র্কের বাসিন্দা ছিলেন সে কথা বলেন। অ্যাপলে কর্মরতও ছিলেন মনিন্দর। প্রসঙ্গত, তাঁর কথায়, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে তাঁর ১৭ বছরের অভিজ্ঞতা রয়েছে।

আরও পড়ুন - ‘শুধু শুধু করছেন…’ চেনাব সেতু প্ল্যান করে খ্যাত মাধবীর মুখে এবার অন্য বার্তা

দেখুন ভিডিয়ো