USA Decision against Bangladesh-Pakistan: তৈলমর্দন করেও ট্রাম্পের কোপে বাংলাদেশ-পাকিস্তান, বড় ঘোষণা আমেরিকার
সম্প্রতি আমেরিকার তরফ থেকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়, বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য তারা অভিবাসী ভিসা ইস্যু করা স্থগিত রাখছে। সেই দেশগুলির তালিকাতেই স্থান পেল বাংলাদেশ এবং পাকিস্তান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন জয় করার কম চেষ্টা পাকিস্তান করেনি। এমনকী বাংলাদেশও ট্রাম্পের হয়ে কাজ করার চেষ্টা করেছে। তবে এত কিছু করেও মাথায় বাজ পড়ল এই দুই দেশের। সম্প্রতি আমেরিকার তরফ থেকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়, বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য তারা অভিবাসী ভিসা ইস্যু করা স্থগিত রাখছে। সেই দেশগুলির তালিকাতেই স্থান পেল বাংলাদেশ এবং পাকিস্তান। অর্থাৎ, আপাতত এই দুই দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেবে না আমেরিকা। পাকিস্তান ট্রাম্পকে নোবেলের জন্য সুপারিশ করেছিল। এদিকে বাংলাদেশ আমেরিকার হয়ে কক্সবাজারে করিডোর স্থাপনের চেষ্টা করেছিল। আবার এখন গাজায় সেনা পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে তারা। তবে তাও তাদের দেশের নাগরিকদের নিজের দেশে থাকতে দিতে নারাজ ট্রাম্প।
এই নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তরফ থেকে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, '৭৫টি দেশের ইমিগ্র্যান্ট ভিসাপ্রক্রিয়া স্থগিত করবে স্টেট ডিপার্টমেন্ট। যেসব দেশের অভিবাসীরা আমেরিকান জনগণের কাছ থেকে উচ্চ হারে কল্যাণমূলক সুবিধা (সরকারি সাহায্য) নিয়ে থাকেন, তাদের অভিবাসী ভিসা আপাতত স্থগিত করা হবে। এটা অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্র যতদিন না এটা নিশ্চিত করতে পারবে, যে নতুন অভিবাসীরা আমেরিকান জনগণের কাছ থেকে সম্পদ নেবেন না, তত দিন পর্যন্ত এই দেশগুলির নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত থাকবে।'
উল্লেখ্য, মার্কিন কল্যাণমূলক সুবিধা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি অভিবাসীরা ১৯তম স্থানে ছিল। সরকারি নথি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর ৫৪.৮ শতাংশই সরকারি সুবিধা নিয়ে থাকে। এদিকে অভিবাসী ভিসা স্থগিত হওয়া দেশগুলির তালিকায় বাংলাদেশ, পাকিস্তান ছাড়াও দক্ষিণ এশিয়ার আফগানিস্তান, ভুটান এবং নেপাল ছিল। তবে ভারত এবং শ্রীলঙ্কার নাগরিকদের এখনও অভিবাসী ভিসা ইস্যু জারি রাখবে আমেরিকা।
যে সব দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করেছে আমেরিকা: আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মেসেডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান ও ইয়েমেন।
E-Paper











