USA Deletes Post on India Deal: ভারতের চুক্তি নিয়ে মার্কিন পোস্টে হচ্ছিল চর্চা, পাকিস্তানকে খুশি করতেই মুছল আমেরিকা?

উল্লেখিত পোস্ট নিয়ে বেশ চর্চা হয়েছিল। সেই পোস্টে ভারতের মানচিত্রের অধীনে দেখানো হয়েছিল পাক অধিকৃত কাশ্মীর, গিলগিট-বালতিস্তান এবং আকসাই চিনের এলাকাকে। এটাকে ভারতের জন্য একটি বড় কূটনৈতিক বিজয় হিসাবে বিবেচনা করছিলেন বিশ্লেষকরা। তবে সেই পোস্টটি এবার মুছে ফেলল আমেরিকা।

Published on: Feb 11, 2026 1:27 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে পাকিস্তান এবং চিনকে ধাক্কা দিয়েছিল আমেরিকা। সেই সময় উল্লেখিত পোস্ট নিয়ে বেশ চর্চা হয়েছিল। সেই পোস্টে ভারতের মানচিত্রের অধীনে দেখানো হয়েছিল পাক অধিকৃত কাশ্মীর, গিলগিট-বালতিস্তান এবং আকসাই চিনের এলাকাকে। এটাকে ভারতের জন্য একটি বড় কূটনৈতিক বিজয় হিসাবে বিবেচনা করছিলেন বিশ্লেষকরা। তবে সেই পোস্টটি এবার মুছে ফেলল আমেরিকা।

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে পাকিস্তান এবং চিনকে ধাক্কা দিয়েছিল আমেরিকা।
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে পাকিস্তান এবং চিনকে ধাক্কা দিয়েছিল আমেরিকা।

প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পর থেকেই ভারতের সঙ্গে দূরত্ব বেড়েছিল আমেরিকার। বদলে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি হয়েছিল আমেরিকার। অপারেশন সিঁদুর নিয়ে ট্রাম্প একেক সময় একেক ধরনের মন্তব্য করেছেন। যদিও মোদী তাঁকে ফোনে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ভারত-পাক সংঘাত থামানোর ক্ষেত্রে ট্রাম্পের কোনও কৃতিত্ব ছিল না। এই ইস্যুতে টানাপোড়েনের মাঝেই ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য আলোচনা থমকে গিয়েছিল। তবে ভারত-মার্কিন সম্পর্ক ফের জুড়তে শুরু করেছে। এই আবহে মার্কিন কর্তৃপক্ষ ভারতের অধিৃকত এলাকা সমেত মানচিত্র প্রকাশ করায় মনে করা হয়েছিল, ট্রাম্প প্রশাসন বুঝি মোদী সরকারকে বিশেষ কোনও ইঙ্গিত দিচ্ছে। তবে সেই ধারণা যে ভুল ছিল, তা স্পষ্ট হয়েছে আমেরিকা সেই পোস্ট মুছে ফেলায়। এই আবহে প্রশ্ন উঠছে, আমেরিকাকে না চটাতেই কি ভারতের সেই মানচিত্র মুছে ফেলল আমেরিকা?

উল্লেখ্য, ভারত এবং আমেরিকা অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তিতে সম্মত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করেছে ৬ ফেব্রুয়ারি। এই চুক্তির অধীনে, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করবে। এই নিয়ে যৌথ বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, 'যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে অন্তর্বর্তীকালীন চুক্তি দুই দেশের অংশীদারিত্বের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।'

এই বাণিজ্য চুক্তির আওতায় ভারত অনেক মার্কিন পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারে সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে আমেরিকার বেশ কিছু কৃষিপণ্য এবং প্রক্রিয়াজাত খাদ্য পণ্য। এর মধ্যে রয়েছে জোয়ার, শুকনো ডিস্টিল শস্য, তাজা এবং প্রক্রিয়াজাত ফল, বাদাম, সয়াবিন তেল এবং অ্যালকোহলযুক্ত পানীয়। ইউএস অর্ডার ১৪২৫৭-এর অধীনে, ভারতের পণ্যের ওপর এখন ১৮ শতাংশ পারস্পরিক শুল্ক ধার্য করবে আমেরিকা। পোশাক, চামড়া, জুতো, প্লাস্টিক, রবার, জৈব রাসায়নিক, আলংকারিক সামগ্রী, হস্তনির্মিত জিনিসপত্র ও যন্ত্রপাতি এই শুল্ক ছাড়ের আওতায় পড়বে।

এই চুক্তির আওতায় ভারত আগামী পাঁচ বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলার মূল্যের জ্বালানি পণ্য, বিমান ও তাদের যন্ত্রাংশ, মূল্যবান ধাতু, কারিগরি পণ্য কিনতে পারে। কিছু ভারতীয় পণ্যের উপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণরূপে শুল্ক প্রত্যাহার করবে। এর মধ্যে রয়েছে রত্ন, হীরা, বিমানের যন্ত্রাংশ, জেনেরিক ওষুধ। বিমান এবং বিমানের কিছু অংশের জন্য অ্যালুমিনিয়াম, ইস্পাত এবং তামা আমদানির ক্ষেত্রে শুল্ক প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা শুল্কের অধীনে নির্দিষ্ট কিছু মোটরগাড়ি যন্ত্রাংশের জন্য শুল্ক ছাড় পাবে ভারত।