'আমি ভালো লোক, আমায় অপহরণ করা হয়েছে', আমেরিকার আদালতে বললেন ভেনেজুয়েলার মাদুরো
'আমি ভালো লোক, আমায় অপহরণ করা হয়েছে', আমেরিকার আদালতে বললেন ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
‘আমায় অপহরণ করা হয়েছে, আমি নির্দোষ। আমি দোষী নই। আমি ভালো লোক। আমি আমার দেশের প্রেসিডেন্ট’ - আমেরিকার আদালতে বললেন নিকোলাস মাদুরো। স্প্যানিশে সেইসব কথা বলেন ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট। যা অনুবাদ করে দেন কোর্টরুমের একজন রিপোর্টার। সামরিক অপারেশনের মাধ্যমে ভেনেজুয়েলা থেকে আমেরিকা মাদুরো ও তাঁর স্ত্রী'কে তুলে নিয়ে আসার পরে সোমবার তাঁদের প্রথমবারের মতো আদালতে পেশ করা হয়। শনিবার আমেরিকায় পৌঁছানোর পর থেকে তাঁদের ব্রুকলিন জেলে রাখা হয়েছিল। সোমবার সকাল-সকাল কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাঁদের ম্যানহাটন আদালত কক্ষে আনা হয়। সকাল ৭ টা ১৫ মিনিট থেকে জেল থেকে বের করা হয় তাঁদের। তারপর গাড়িতে করে নিয়ে আসা হয় হেলিপ্যাডে। সেখান থেকে হেলিকপ্টারে চাপিয়ে তাঁদের ম্যানহাটন হেলিপ্যাডে নিয়ে আসা হয়। সেখানে একাধিক গাড়ি অপেক্ষা করছিল। সেখান থেকে তাঁদের সোজা নিয়ে যাওয়া হয় আদালতের গ্যারাজে। সেখানেই নিজেকে নির্দোষ বলে দাবি করেন মাদুরো।

এমনিতে ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা ওই দেশটা (ভেনেজুয়েলা) চালাব, যতক্ষণ না আমরা একটি নিরাপদ, উপযুক্ত এবং ন্যায়পরায়ণ রূপান্তর সম্পন্ন করতে পারি।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘আমরা অন্য কাউকে বসিয়ে দিতে চাই না। দীর্ঘদিন ধরে যে পরিস্থিতি ছিল, সেটাই আছে। তাই আমরাই দেশ চালাতে যাচ্ছি।’
এমনিতে ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে শনিবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ওই দেশটা (ভেনেজুয়েলা) চালাব, যতক্ষণ না আমরা একটি নিরাপদ, উপযুক্ত এবং ন্যায়পরায়ণ রূপান্তর সম্পন্ন করতে পারি।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘আমরা অন্য কাউকে বসিয়ে দিতে চাই না। দীর্ঘদিন ধরে যে পরিস্থিতি ছিল, সেটাই আছে। তাই আমরাই দেশ চালাতে যাচ্ছি।’












