Vande Bharat Latest Update: নয়া বন্দে ভারত স্লিপার চালুর কয়েকদিন পরই বন্ধ হচ্ছে ২টি বন্দে ভারত এক্সপ্রেস

দুটি রুটে বন্দে ভারত বন্ধের খবর সামনে এল। বন্দে ভারত ট্রেন সম্পর্কে সম্প্রতি রেল মন্ত্রক কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। এর মধ্যে নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালুর খবরও দেওয়া হয়েছে।

Published on: Feb 11, 2026 7:54 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সম্প্রতি দেশের প্রথম স্লিপার বন্দে ভারত ট্রেন চালু হয়েছে হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত। তবে এরই মাঝে দুটি রুটে বন্দে ভারত বন্ধের খবর সামনে এল। বন্দে ভারত ট্রেন সম্পর্কে সম্প্রতি রেল মন্ত্রক কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। এর মধ্যে নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালুর খবরও দেওয়া হয়েছে। একই সঙ্গে চলতি সপ্তাহ থেকে দুটি বন্দে ভারত ট্রেন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

বন্দে ভারত ট্রেন সম্পর্কে সম্প্রতি রেল মন্ত্রক কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। (PTI)
বন্দে ভারত ট্রেন সম্পর্কে সম্প্রতি রেল মন্ত্রক কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। (PTI)

নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি রাজস্থান ও গুজরাটের মধ্যে ছুটবে। এই নতুন সেমি-হাইস্পিড ট্রেনটি উদয়পুর এবং আসারওয়া (আহমেদাবাদ) এর মধ্যে চলাচল করবে। এই ট্রেনের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্ব দেবে উত্তর পশ্চিম রেলওয়ে (এনডব্লিউআর)। উত্তর পশ্চিম রেল বোর্ডের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'যাত্রীদের সুবিধার্থে রেল বোর্ড উদয়পুর সিটি-আসারওয়া (আহমেদাবাদ) বন্দে ভারত ট্রেনের কথা ঘোষণা করেছে।' এর ফলে এই দুই রাজ্যের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং অর্থনীতিতে গতি আসবে বলে আশা ব্যক্ত করা হচ্ছে। এদিকে এই ট্রেনে যাত্রীরা দ্রুত, আরামদায়ক এবং প্রিমিয়াম ভ্রমণের অভিজ্ঞতা পাবেন।

এদিকে চলতি সপ্তাহ থেকে দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে। এই ট্রেনগুলি উদয়পুর সিটি-আগ্রা ক্যান্টনমেন্ট এবং উদয়পুর সিটি-জয়পুর রুটে চলাচল করত। ট্রেন নম্বর ২০৯৮১/৮২ (উদয়পুর সিটি-আগ্রা ক্যান্টনমেন্ট-উদয়পুর সিটি) বন্দে ভারত এক্সপ্রেস ১৫ ফেব্রুয়ারি থেকে আর চলবে না। এর পাশাপাশি ট্রেন নম্বর ২০৯৭৯/৮০ (উদয়পুর সিটি-জয়পুর-উদয়পুর সিটি) বন্দে ভারত এক্সপ্রেস ১৪ ফেব্রুয়ারি থেকে আর ছুটবে না।

উদয়পুর সিটি-আসারওয়া (আহমেদাবাদ) বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার ছাড়া সপ্তাহে ছয় দিন চলবে। এই ট্রেনটির নম্বর ২৬৯৬৩। এটি উদয়পুর শহর থেকে সকাল ৬টা ১০ মিনিটে ছেড়ে সকাল ১০টা ২৫ মিনিটে আসারওয়ায় পৌঁছাবে। একই সময়ে, ট্রেন নম্বর ২৬৯৬৪ আসারওয়া (আহমেদাবাদ)-উদয়পুর সিটি বন্দে ভারত এক্সপ্রেস আসারওয়া থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে ছাড়বে এবং রাত ১০টায় উদয়পুর শহরে পৌঁছবে। উত্তর পশ্চিম রেল সূত্রে জানা গেছে, ট্রেনটি জাওয়ার, দুঙ্গারপুর ও হিম্মতনগর স্টেশনে থামবে। এই ট্রেনের সর্বোচ্চ গতি হবে ১৬০ কিমি প্রতি ঘণ্টা।