'ভারত সরকারের থেকে...,' ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করল যুদ্ধরত ইজরায়েল

ইরানে একের পর এক হামলা চালাচ্ছে ইজরায়েল। পালটা মার দিচ্ছে তেহরানও।

Published on: Jun 21, 2025 11:41 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

'ইজরায়েলে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করেছে তেল আভিভ।' এমনটাই দাবি করেছেন ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার।ইরানে একের পর এক হামলা চালাচ্ছে ইজরায়েল। পালটা মার দিচ্ছে তেহরানও। দু’দেশের এই সংঘাতে মৃত্যু বাড়ছে মধ্যপ্রাচ্যে। এর মাঝেই যুদ্ধরত দুই দেশে আটকে পড়েছেন ভারতীয়রা। ইতিমধ্যে ইরান থেকে দেশের নাগরিকদের সরিয়ে আনছে ভারত। এবার ইজরায়েলে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চত করলেন রাষ্ট্রদূত।

'ভারত সরকারের থেকে...,' ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করল যুদ্ধরত ইজরায়েল (PTI)
'ভারত সরকারের থেকে...,' ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করল যুদ্ধরত ইজরায়েল (PTI)

এক সাক্ষাৎকারে ইজরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার বলেন, 'ইজরায়েল থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়ে আমরা বিদেশ মন্ত্রকের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছি।যুদ্ধের শুরু থেকেই আমরা সহযোগিতা করে আসছি এবং এই সহযোগিতা অব্যাহত রয়েছে।' তাঁর কথায়, 'ভারত সরকারের কাছ থেকে আমরা যে বার্তাই পাই না কেন, তা অত্যন্ত গুরুত্ব সহকারে নিই যাতে সমস্ত ভারতীয় নাগরিক নিরাপদ থাকে তা নিশ্চিত করা যায়।' এদিকে, সংঘাত শুরু হওয়ার পরেই ইজরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস পরামর্শ জারি করে আসছে, সেখানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছিল। এবং ইজরায়েলি প্রশাসনের জারি করা নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে জানায়।

আরও পড়ুন-'এইচডিএফসি অধিগ্রহণের চেষ্টা আইসিআইসিআই-র!' বিস্ফোরক দাবি প্রাক্তন চেয়ারম্যানের

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানায়, ‘তেল আভিভের ভারতীয় দূতাবাস ভারতীয়দের দেশে ফেরানোর ব্যবস্থা করছে। ইজরায়েলের সমস্ত ভারতীয় নাগরিককে অনুরোধ করা হচ্ছে, তাঁরা দূতাবাসে নিজেদের নাম নথিভুক্ত করুন। কোনও প্রশ্ন থাকলে কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগ করুন। প্রবাসী ভারতীয়দের সুরক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দেয় ভারত সরকার। পরিস্থিতির দিকে আমরা নজর রেখেছি। ইজরায়েলে অবস্থিত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে। যথাসাধ্য সাহায্য করছে দূতাবাস।’ এই আবহে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি গুজব ঘিরে উদ্বেগ ছড়িয়েছে ভারতীয় শ্রমিকদের মধ্যে। সেখানে বলা হয়েছে, ইজরায়েলে কর্মরত ভারতীয়দের জোর করে দেশে ফিরিয়ে আনা হবে অথবা ভারতীয় দূতাবাসে নাম নথিভুক্ত করলে জেল বা জরিমানার মুখে পড়তে হবে। তবে সেই দাবি সরাসরি খারিজ দিয়েছে তেল আভিভের ভারতীয় দূতাবাস।

আরও পড়ুন-'এইচডিএফসি অধিগ্রহণের চেষ্টা আইসিআইসিআই-র!' বিস্ফোরক দাবি প্রাক্তন চেয়ারম্যানের

এক্স পোস্টে ভারতের দূতাবাস জানিয়েছে, 'এই ধরনের বার্তা সম্পূর্ণ ভুয়ো। এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি। ভারতীয় শ্রমিকদের ফেরানোর কোনও পরিকল্পনা নেই।' দূতাবাস আরও জানায়, ইজরায়েলে বসবাসকারী ভারতীয়দের নাম নথিভুক্ত করার প্রক্রিয়াটি কেবলমাত্র তাঁদের সঙ্গে যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে। কোনও সঙ্কটের সময় সহায়তা প্রদান বা ভারতের কল্যাণ প্রকল্পের সুযোগ পৌঁছে দেওয়ার জন্য এই নথিভুক্তিকরণ জরুরি।এদিকে, ভারত সরকার ইরান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে আনতে চালু করেছে ‘অপারেশন সিন্ধু’। তেহরান ও তেল আভিভ-দুই দিকেই সংঘর্ষ বাড়ার আশঙ্কায় চলছে এই প্রস্তুতি।