বাংলায় ভোটের সময় বিজেপির মাথায় কে? মোদী-শাহদের হাইপ্রোফাইল বৈঠক, কারা দৌড়ে?

জেপি নড্ডার পরে কে হবেন বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি? তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। বিহার ভোটের সময় এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, ভোট শেষ হওয়ার পর নাম ঘোষণা করা হবে।

Published on: Dec 03, 2025 8:59 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জেপি নড্ডার পরে কে হবেন বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি? তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। বিহার ভোটের সময় এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, ভোট শেষ হওয়ার পর নাম ঘোষণা করা হবে। সংবাদমাধ্যম আজতকের প্রতিবেদন অনুযায়ী, বুধবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নড্ডা, বিএল সন্তোষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই বৈঠকে বিজেপির পরবর্তী প্রধান ও উত্তরপ্রদেশের বিজেপি প্রধান নিয়ে আলোচনা হয়। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সময় নয়া সর্বভারতীয় সভাপতি থাকবেন।

নরেন্দ্র মোদী ও বিজেপির নেতারা। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
নরেন্দ্র মোদী ও বিজেপির নেতারা। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

লোকসভা নির্বাচনের আগেই বিজেপি সভাপতি নড্ডার মেয়াদ শেষ হলেও সাধারণ নির্বাচনের আগেই তা বাড়ানো হয়। এরপর তা আবার বাড়ানো হয়েছে। দলের ভিতরে একের পর এক বৈঠক চলছে। গত কয়েক মাসে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, শিবরাজ সিং চৌহান-সহ অনেকের নাম উঠে এসেছে। তবে আনুষ্ঠানিকভাবে কিছু স্পষ্ট করা হয়নি।

সর্বভারতীয় সভাপতি পদের দৌড়ে কী কী নাম আছে? গত এক দশকে বিজেপির নতুন চেহারা দেখা গিয়েছে। বড় পদের জন্য নির্বাচিত নামগুলি প্রায়শই চমকপ্রদ হয়। ২০১৭ সালে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী করা হোক বা সম্প্রতি দিল্লিতে রেখা গুপ্তা মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়াই হোক। এমন পরিস্থিতিতে বর্তমান বিজেপির পরবর্তী সভাপতির নাম অনুমান করা সহজ হবে না।

তবে সূত্রের খবর, দৌড়ে রয়েছে অনেকের নাম। ধর্মেন্দ্র প্রধান, শিবরাজ সিং চৌহান, ভূপেন্দ্র যাদব, দেবেন্দ্র ফড়ণবীস, নির্মলা সীতারমন, বিনোদ তাওড়ে প্রমুখরাও এই দৌড়ে রয়েছেন। সোমবার উত্তরপ্রদেশে তিন ঘণ্টা ধরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে বিজেপি ও আরএসএসের মধ্যে সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহেই উত্তরপ্রদেশের বিজেপি সভাপতির নাম ঘোষণা করা হতে পারে। সূত্রের খবর, বিজেপির রাজ্য সভাপতি পদের দৌড়ে এগিয়ে রয়েছেন একজন ব্রাহ্মণ, দলিত এবং তিনজন ওবিসি নেতার নাম।

News/News/বাংলায় ভোটের সময় বিজেপির মাথায় কে? মোদী-শাহদের হাইপ্রোফাইল বৈঠক, কারা দৌড়ে?