Women surround PM Modi's seat: কোন উদ্দেশ্যে মোদীর চেয়ার ঘিরে ফেলেন মহিলারা? সংসদ-কাণ্ড নিয়ে বিস্ফোরক বিজেপি
বুধবার লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ স্থগিত হয়ে গিয়েছে। রাষ্ট্রপতির ভাষণের প্রেক্ষিতে ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবে আজ প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু তুমুল হট্টগোলের কারণে মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন।
বুধবার লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ স্থগিত হয়ে গিয়েছে। রাষ্ট্রপতির ভাষণের প্রেক্ষিতে ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবে আজ প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু তুমুল হট্টগোলের কারণে মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন। স্বভাবতই ভাষণ দিতে পারেননি প্রধানমন্ত্রী। আর তারপরই বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির সাংসদ মনোজ তিওয়ারি। তিনি দাবি দাবি করেছেন যে বিরোধী দলের মহিলা সাংসদরা প্রধানমন্ত্রী মোদীর বসার জায়গা ঘিরে রেখেছিলেন।
লোকসভায় মোদীর আসনের সামনে মহিলা সাংসদরা। (ছবি সৌজন্যে সংসদ টিভি)
'প্রধানমন্ত্রীর উপরে হামলা করতে চাইছেন?’, তোপ বিজেপি সাংসদের
তিনি বলেন, ‘আজ সংসদে যা ঘটেছে, তা দেখার পরে দেশ কংগ্রেসকে ধিক্কার জানাবে। রাষ্ট্রপতির ভাষণের প্রেক্ষিতে ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবে আজ প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা ছিল। বিকেল পাঁচটা বাজতেই যেই অধিবেশন শুরু হবে, ঠিক তখনই মহিলাদের এগিয়ে দিয়ে প্রধানমন্ত্রীর বসার জায়গা এবং তারও আগের অংশও ঘিরে ফেলেন ওঁরা।’ সেইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘মহিলাদের সামনে রেখে প্রধানমন্ত্রীর চেয়ার পর্যন্ত আসার উদ্দেশ্যটা কী ছিল? দেশে যে একের পর এক হারের কারণে এতটাই হতাশ হয়ে পড়েছেন যে আপনারা প্রধানমন্ত্রীর উপরে হামলা করতে চাইছেন?’
চূড়ান্ত হট্টগোল চলছে সংসদের বাজেট অধিবেশনে
এমনিতে এবার বাজেট অধিবেশন শুরুর পর থেকেই সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভারত-চিন সীমান্ত বিরোধ নিয়ে প্রাক্তন সেনাপ্রধান এম এম নারাভানের অপ্রকাশিত বইয়ের উদ্ধৃতি দিতে চেয়েছিলেন। তার জেরে হট্টগোল শুরু হয়ে যায়। বেশ কয়েকবার মুলতুবি করতে হয় লোকসভা। বুধবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে গান্ধী-নেহরু পরিবার নিয়ে কয়েকটি বইয়ের উদ্ধৃতি তুলে ধরার দাবি তোলেন। তা নিয়েও একপ্রস্থ হট্টগোল হয়।
News/News/Women Surround PM Modi's Seat: কোন উদ্দেশ্যে মোদীর চেয়ার ঘিরে ফেলেন মহিলারা? সংসদ-কাণ্ড নিয়ে বিস্ফোরক বিজেপি