Bangladesh Hindu Killing: ওদের ঝুলিয়ে আগুন দিয়ে আমার সামনে পোড়ানো হোক, আর্তনাদ খোকন দাসের স্ত্রী'র

বাংলাদেশে একের পর এক হিন্দুকে খুন করা হচ্ছে। আর সেই অত্যাচারের ছবিটা আরও ভয়ংকরভাবে সামনে নিয়ে এসেছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খোকন দাসের স্ত্রী'র আর্তনাদের ভিডিয়ো। বাংলাদেশের শরিয়তপুরের ডামুড্যায় খোকনচন্দ্র দাস নামে এক ব্যক্তিকে প্রথমে কোপানো হয়।

Published on: Jan 05, 2026 9:59 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলাদেশে একের পর এক হিন্দুকে খুন করা হচ্ছে। আর সেই অত্যাচারের ছবিটা আরও ভয়ংকরভাবে সামনে নিয়ে এসেছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খোকন দাসের স্ত্রী'র আর্তনাদের ভিডিয়ো। বাংলাদেশের শরিয়তপুরের ডামুড্যায় খোকনচন্দ্র দাস নামে এক ব্যক্তিকে প্রথমে কোপানো হয়। তারপর মাথায় পেট্রল ঢেলে ধরিয়ে দেওয়া হয় আগুন। পরবর্তীতে তাঁর মৃত্যু হয়। সেই ঘটনার পরে ক্ষোভে ফুঁসছে খোকনের পরিবার। তারইমধ্যে যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে বলতে শোনা গিয়েছে, ঝুলিয়ে আগুন দিয়ে পোড়ানো হোক।

বাংলাদেশে হিন্দুদের উপরে লাগাতার অত্যাচার চলছে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস এবং ফেসবুক)
বাংলাদেশে হিন্দুদের উপরে লাগাতার অত্যাচার চলছে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস এবং ফেসবুক)

খোকনের উপরে ভয়াবহ অত্যাচার

বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় সিএনজিচালিত অটো থেকে নামিয়ে তাঁকে মারধর করা হয়। একের পর এক কোপ মারা হয় তাঁকে। আর শেষে খোকনের মাথায় ঢেলে দেওয়া হয় পেট্রল। ধরিয়ে দেওয়া হয়। সেই পরিস্থিতিতে রাস্তার পাশের একটি পুকুর ঝাঁপ মারেন খোকন। প্রৌঢ়ের আর্তনাদে আশপাশের লোকজন চলে আসেন। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া যায় হাসপাতালে। পরবর্তীতে তাঁর মৃত্যু হয়েছে।

চিনে ফেলায় খুন করা হয়েছে, দাবি বাংলাদেশের র‌্যাবের

খোকনের হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মাদারিপুরের র‌্যাবের তরফে দাবি করা হয়েছে, বুধবার রাতে বাড়িতে ফেরার সময় খোকনকে এলোপাথারি ছুরির কোপ মারা হয়। হামলাকারীদের চিনে ফেলায় তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয় বলে র‌্যাবের তরফে দাবি করা হয়েছে। সেইসঙ্গে র‌্যাবের তরফে দাবি করা হয়েছে, ধৃতরা দোষ কবুল করেছে। বাংলাদেশ সকলের জীবন রক্ষা করতে বদ্ধিপরকর বলে দাবি করা হয়েছে।

আরও এক হিন্দুকে খুন করা হল বাংলাদেশে

যদিও সেটা যে বাংলাদেশ বাস্তবে করতে পারেনি, তার প্রমাণ মিলেছে ফের। সোমবার সন্ধ্যায় যশোরের উপজেলা মণিরামপুরে এক হিন্দুকে খুন করা হয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, খুন হওয়া হিন্দু ব্যক্তি রানাপ্রতাপ বৈরাগীর বরফকল ছিল। তাছাড়াও একটি সংবাদমাধ্যমের ভারপ্রাপ্ত সম্পাদকও ছিলেন বছর ৩৮-র বৈরাগী।

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি

ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার সন্ধ্যায় বরফকলে ছিলেন তিনি। সেইসময় বাইকে চেপে তিনজন আসে। তারা রানাপ্রতাপকে ঢেকে একটি গলিতে নিয়ে যায়। সেখানেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রানাপ্রতাপের।