Akshay Tritiya 2026 date time: অক্ষয় তৃতীয়ার তিথি ২০২৬ কবে পড়ছে? এপ্রিলের এই দিনে জিনিস কেনার শুভ সময় দেখে নিন
Akshay Tritiya 2026: অক্ষয় তৃতীয়া ২০২৬ কবে পড়ছে, তার হদিশ দিচ্ছে জ্যোতিষমত।
অক্ষয় তৃতীয়া ২০২৬র তিথি সামনের সপ্তাহেই শুরু হচ্ছে। এপ্রিলে পয়লা বৈশাখ পার করেই ২০২৬ সালের অক্ষয় তৃতীয়া শুরু হচ্ছে। মূলত, এই দিনে যা ঘরে আনা হয়, তা অক্ষত থাকে বলরে বিশ্বাস করা হয়। আর সেই কারণেই এমন শুভ দিনে বহু কেনাকাটা, খরিদারি করা হয়। অনেকেই এই দিনে সোনা কেনেন। ফলত, অক্ষয় তৃতীয়ার দিন কোন সময়কাল শুভ, সেদিকে নজর অনেকেরই থাকে। অনেকেই এমন দিনে বাড়িতে বিশেষ পুজো অর্চনার বন্দোবস্ত করে থাকেন। দেশের বহু প্রান্তে এই সময়কালকে 'আখা তিজ' বলা হয়। কবে পড়ছে অক্ষয় তৃতীয়ার তিথি, দেখে নিন।

চলতি বছরে অক্ষয় তৃতীয়া দুই দিন ধরে চলবে। ফলত, বিভ্রান্তি রয়েছে এর সঠিক তিথি নিয়ে। দেখে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ার তিথি কখন থেকে পড়ছে।
প্রতি বছর বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার তিথি পড়ে। চলতি বছরে এই তিথি শুরু হচ্ছে ১৯ এপ্রিল সকাল ১০ টা ৪৯ মিনিটে। তিথি শেষ হচ্ছে, ২০ এপ্রিল সকাল ৭ টা ২৭ মিনিটে। এই তিথি পালিত হবে ১৯ এপ্রিল।
অক্ষয় তৃতীয়ার দিন পুজো করার শুভ সময় রয়েছে ১৯ এপ্রিল। সেদিন সকাল ১০ টা ৪৯ মিনিটে এই পুজো করার তিথি শুরু। পুজো করার শুভ সময় ১ ঘণ্টা ৩২ মিনিট রয়েছে।
এমন শুভ দিনে অনেকেই বেশ কিছু জিনিস কিনতে চান। বিশ্বাস করা হয়, অক্ষয় তৃতীয়ার দিনে কোনও কিছু কিনলে তার ক্ষয় হয় না। অনেকেই শুভ কাজও এই দিনে করে থাকেন। ফলত, সব দিক থেকেই এই দিনটি বেশ শুভ। এদিকে, দেখা যাক, অক্ষয় তৃতীয়ায় কোন সময় জিনিস কেনার জন্য শুভ। খরিদারির শুভ সময় ১৯ এপ্রিল সকাল ১০ ট ৪৯ মিনিট থেকে শুরু। আর তা শেষ হবে, ২০ এপ্রিল বিকেল ৫ টা ৫১ মিনিট পর্যন্ত। টানা ১৯ ঘণ্টা ২ মিনিট পর্যন্ত রয়েছে এই খরিদারির সময়কাল।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


