Dhanteras 2025: নতুন গাড়ি বা বাড়ি, নাকি রান্নার বাসন, ২০২৫ সালে ধনতেরাসে কোন রাশি কী কিনবেন?
‘ধন’ শব্দের অর্থ হল ধনসম্পত্তি। ‘তেরস’ শব্দের উৎপত্তি হয়েছে ত্রয়োদশী তিথি থেকে। অর্থাৎ ত্রয়োদশ তিথিতে পালিত ধনের উৎসবই হল ‘ধনতেরাস’। দেখে নিন এই দিনে কোন রাশির জাতক/জাতিকাদের জন্য কী কেনা শুভ।
শনিবার ১৮ অক্টোবর ধনতেরস। । কথিত রয়েছে যে, এই দিনটি হল মা লক্ষ্মীর জন্মতিথি। এই দিন দেবীর আরাধনা করলে ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। ‘ধন’ শব্দের অর্থ হল ধনসম্পত্তি। ‘তেরস’ শব্দের উৎপত্তি হয়েছে ত্রয়োদশী তিথি থেকে। অর্থাৎ ত্রয়োদশ তিথিতে পালিত ধনের উৎসবই হল ‘ধনতেরাস’।
ধনতেরাসে কোন রাশি কী কিনবেন?
ধনতেরাসের শুভ দিনে গয়না, নতুন গাড়ি, মোবাইল, বাসনের মতো জিনিস কেনার চল রয়েছে। তবে আপনি যদি কী কিনবেন তা নিয়ে বিভ্রান্ত থাকেন, তাহলে চলুন দেখে নেওয়া যাক আপনার রাশি অনুসারে এই শুভ দিনে কী কী কেনা শুভ।