বাংলা নববর্ষ শুরুর আগে সূর্যের কৃপায় কপাল খুলবে অনেকের! লাকির লিস্টে মেষ সহ কারা?
সূর্যের গোচরে লাকি কারা!
আসতে চলেছে বাংলা নববর্ষ। দেখতে দেখতে চৈত্রমাস তার দ্বারপ্রান্তে আসতেই চৈত্র সেলের বাজার শুরু হয়ে যায়। জানান দেয় বাঙালি তার নতুন বছরকে নিজের মতো করে ফের একবার বরণ করতে চলেছে। এবার এপ্রিল মাস পড়তেই অপেক্ষার পালা শুরু বাঙালির নতুন বছরের জন্য। এবার নতুন বছরের আগেই সূর্য করতে চলেছেন গোচর। তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে শুরু করবেন। বলছে জ্যোতিষশাস্ত্র।

১৪ এপ্রিল সূর্য মীন রাশিতে বিরাজমান থাকবেন। তার ফলে সব রাশিতেই কম বেশি প্রভাব পড়বে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে বিশেষ কয়েকটি রাশিতে। কোন কোন রাশি লাকি, দেখা যাক।
মেষ
মেষ রাশির জাতক জাতিকারা এই সময় আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। ব্যক্তিত্বে উজ্জ্বলতা আসবে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। কেরিয়ারের দিক থেকে কোনও বড় অভিজ্ঞতা হবে। আপনার কাজের প্রশংসা হতে পারে। আপনার ওপর বড় কোনও দায়িত্ব আসতে পারে। পদোন্নতির যোগ থাকতে পারে। আপনার তৈরি করা রণনীতিতে আপনি বাজি আপনার দিকে করতে নিতে পারেন! আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যেতে পারে। সন্তানের দিক থেকে ভালো খবর পেতে পারেন। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে।
সিংহ
এই রাশির জাতক জাতিকারা ভাগ্যের সহযোগিতা পাবে। সমাজে মান সম্মান বাড়তে পারে। জনপ্রিয়তা বাড়বে। এই রাশির জাতক জাতিকাদের ভাগ্যের সহযোগিতা মিলবে। মান সম্মান বৃদ্ধি পাবে।আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেন। আধ্যাত্মের দিকে আপনার ঝোঁক বাড়বে। মানসিক শান্তি আর আত্মিক সন্তোষ পাবেন। আত্মবিশ্বাসে বৃদ্ধি পাবেন। চাকরিরতদের জন্য এই সময় ভালো ফল দেবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। বাবার সঙ্গে ঝগড়া এড়িয়ে চলুন।
ধনু
ধনু রাশির জন্য এই সময়কাল ভালো। এই সময় বেশ কিছু ক্ষেত্র থেকে লাভ পেতে পারেন। সমাজে মান সম্মান বাড়তে পারে। আপনার টাকা রোজগারের পরিমাণ বাড়তে পারে। সমাজে মান সম্মানের বৃদ্ধি হতে পারে। আপনি বহু কাজে সফল হতে পারেন। সরকার কাজের সঙ্গে জড়িত জাতক জাতিকারা লাভ পেতে পারেন। পার্টনারের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন। শিক্ষা ক্ষেত্রেও সফল হতে পারেন।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


