Ramkrishna Mission durga puja 2026: বেলুড় রামকৃষ্ণ মিশনে ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে দেখে নিন কুমারী পুজোর সময়কাল

২০২৬ বেলুড় রামকৃষ্ণ মিশনে কুমারী পুজো এবার কবে!

Published on: Oct 7, 2026, 17:00:49 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

দুর্গাপুজো ২০২৬র কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। প্রতি বছরের মতো এবারেও পুজো ঘিরে বিভিন্ন জায়গায় ভক্তদের ঢল নামার অপেক্ষা রয়েছে। দুর্গামণ্ডপগুলি ছাড়াও বেলুড় মঠের দুর্গাপুজো ঘিরে আলাদা আকর্ষণ থাকে প্রতিবারই। এবারেও তার অপেক্ষা রয়েছে। প্রতিটি বছরেই ভক্তদের মধ্যে কৌতূহল থাকে, বেলুড়ে রামকৃষ্ণ মিশনের কুমারী পুজোর সময়কাল নিয়ে। একনজরে দেখে নেওয়া যাক, সেই পুজোর তিথি। এছাড়াও চলতি বছরে বেলুড় মঠে রামকৃষ্ণ মিশনে পুজোর নির্ঘণ্ট দেখে নিন।

বেলুড় রামকৃষ্ণ মিশনে ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে দেখে নিন কুমারী পুজোর সময়কাল। (ছবি সৌজন্যে বেলুড় মঠ)
বেলুড় রামকৃষ্ণ মিশনে ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে দেখে নিন কুমারী পুজোর সময়কাল। (ছবি সৌজন্যে বেলুড় মঠ)

বিশুদ্ধ সিদ্ধান্ত মত অনুসারে, ১৮, ১৯, ২০ যথাক্রমে রবি সোম, মঙ্গলবারে বেলুড় রামকৃষ্ণ মিশনে দুর্গাপুজো আয়োজিত হবে। ১ কার্তিক ১৮ অক্টোবর সপ্তমীর পুজো ভোর ৫.৩০ মিনিটে শুরু হবে। ২ কার্তিক, ইংরেজির ১৯ অক্টোবর, মহাষ্টমী, কুমারী পুজো ,সন্ধিপুজো, আয়োজিত হবে। মহাষ্টমীর পুজো শুরু হবে, ভোর ৫.৩০ মিনিটে। কুমারী পুজো শুরু হবে, সকাল ৯ টায়। সন্ধিপুজো সকাল ১০.২৮ মিনিট থেকে ১১ টা ১৬ মিনিট পর্যন্ত হবে। ৩ কার্তিক, মহানবমী পড়ছে ইংরেজি ২০ অক্টোবর। সেদিন মহানবমীর পুজো শুরু হবে ভোর ৫.৩০ মিনিটে। হোম হবে দেবীর ভোগারতির পর। জানানো হয়েছে, দেবীর ভোগারতির পর প্রত্যহ পুষ্পাঞ্জলী হবে। সন্ধ্যারতি হবে শ্রী শ্রী ঠাকুরের আরতির পর।

উল্লেখ্য, এই দিনে বাংলার বাইরে বহু জায়গাতেই কন্যাপুজন পালিত হয়। ১৯০১ সালে বেলুড়মঠে যখন দুর্গাপুজো করেছিলেন স্বামী বিবেকানন্দ সেবার তিনি ৯ জন কুমারী কন্যাকে দেবী পুজো পুজো করেন। বর্তমানে এই কুমারী পুজো ঘিরে আলাদা করে প্রবল ভক্তের ঢল নামতে দেখা যায় বেলুড়মঠে। বেলুড় মঠ ছাড়াও দেশের বহু রামকৃষ্ণমিশন মঠে দুর্গাপুজো ঘিরে বিশেষভাবে আয়োজন থাকে। সেখানেই চোখে পড়ার মতো ভক্ত সংখ্যা দেখা যায়।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More