Bhai Phonta 2026: ভাইফোঁটা ২০২৬ কবে পড়ছে! দ্বিতীয়া তিথি শুরু, শেষ কখন, দেখে নিন
কবে পড়ছে ২০২৬ ভাইফোঁটা! দেখে নিন।
কালীপুজো মিটতেই ভাইফোঁটা ২০২৬র দিকে নজর বাঙালির। উৎসবের মরশুমে, এবার ভাইফোঁটা ঘিরে ঘরে ঘরে আয়োজন শুরু হতে চলেছে। ভাই আর বোনের স্নেহের সম্পর্ককে আলাদা করে উদযাপন করে এই ভাইফোঁটা উৎসব। ভাইয়ের দীর্ঘায়ু কামনায় বোনরা এই দিনে ভাইদের ফোঁটা দিয়ে বিশেষ ছড়া পাঠ করেন। দ্বিতীয়া তিথিতে এই ভ্রাতৃদ্বিতীয়া পার্বন আয়োজিত হয়। দেখে নেওয়া যাক, ২০২৬ সালে কার্তিক মাসের শুক্লপক্ষের এই দ্বিতীয়া তিথি কবে পড়ছে।

বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ২৪ কার্তিক, মঙ্গলবার ইংরেজি ক্যালেন্ডার মতে ১০ নভেম্বর। এই দিনে, দুপুর ২টো ২ মিনিট থেকে দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে। ২৫ কার্তিক, বুধবার দ্বিতীয়া তিথি শেষ। সেদিন ইংরেজি ক্যালেন্ডার অনুসারে, ১১ নভেম্বর ২০২৬। সেদিন দুপুর ৩টে ৫৪ মিনিটে শেষ হবে তিথি। গুপ্তপ্রেস পঞ্জিকামতে ২৩ কার্তিক, মঙ্গলবার শুরু হচ্ছে তিথি। ইংরেজি ক্যালেন্ডার মতে দিনটি ১০ নভেম্বের। এই পঞ্জিকা মতে, দুপুর ১২টা ৩৫ মিনিট ৩৫ সেকেন্ড থেকে মঙ্গলবারে ভ্রাতৃ দ্বিতীয়ার তিথি শুরু হবে। ১১ নভেম্বর, বুধবার তিথি শেষ হবে। সেদিন, দুপুর ২টো ৯ মিনিট ৪১ সেকেন্ডে তিথি শেষ হবে।
‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা’, এই ছড়া বলেই ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে থাকেন বোনেরা। হিন্দুশাস্ত্র মতে, নরকাসুরকে বধ করে ফেরার পর ভগবান শ্রীকৃষ্ণ তাঁর বোন সুভদ্রার কাছে গেলে বোন সুভদ্রা শ্রীকৃষ্ণের কপালে জয়টিকা পরিয়ে মিষ্টি খেতে দেন এই দ্বিতীয়া তিথিতে। সেই থেকেই ভাইয়ের দীর্ঘায়ু কামনায় বোনেরা এই ফোঁটা দিয়ে থাকেন ভাইকে। বাংলার বাইরে এই দিনটি ভাই দুজ বলে উদযাপন করা হয়।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


