Budh Gochar: ফুলবে পকেট! কৃপায় মেজাজে গ্রহদের রাজকুমার, লাকি রাশির লিস্টে কারা?

গ্রহদের এই রাজকুমার বুধ এপ্রিল মাসে মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন।

Published on: Apr 2, 2026, 23:20:47 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বুধ হলেন গ্রহদের মধ্যে রাজকুমার হিসাবে পরিচিত। এই বুধ গ্রহের সামান্য চলনেও তা প্রভাব ফেলে দেয় বহু রাশির জাতক জাতিকার জীবনে। গ্রহদের এই রাজকুমার বুধ এপ্রিল মাসে মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন। বুধ হলেন, তর্ক, গণিত, সংবাদ, চাতুর্যের কারক। বুধের গোচরের প্রভাব ১২ রাশির মধ্যে দেখা যাবে। ১১ এপ্রিল ২০২৬ এ মেষ থেকে বেরিয়ে মীনে প্রবেশ করবেন বুধ। তারফলে একগুচ্ছ রাশির ভাগ্যে সুখের সময় আসতে চলেছে।

বুধের গোচরে লাভ কাদের?
বুধের গোচরে লাভ কাদের?

বৃষ

আর্থিক দিক থেকে খুবই শুভ সময় এইটি। নতুন নতুন সূত্র থেকে আয় হবে। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। কেরিয়ারে উন্নতি হবে। ব্যবসায়ীদের ভালো মুনাফা হবে। শেয়ার বাজারে কোনও বিনিয়োগ করলে সময় ভালো কাটবে। পারিবারিক দিক থেকে সময় ভালো কাটবে। সন্তানের তরফ থেকে কোনও সুখবর পাবেন। তবে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে।

কুম্ভ

বুধের গোচর আপনাদের শুভ সময় এনে দেবে। এই গোচর, আপনার রাশির ধন আর বাণীর স্থানে হবে। কর্মক্ষেত্রে আপনার প্রশংসা হবে। নতুন দায়িত্ব কাঁধে আসবে। শিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাঁরা ভালো ফল করবেন, তাঁদের জন্য সময় ভালো। যাঁরা প্রতিযোগিতামূলক, পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, তাঁরা পাবেন বিপুল লাভ। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে। আপনার কথার প্রভাব সকলের ওপর পড়বে। কাউকে টাকা ধার দেবেন না। আপনার টাকা কোথাও আটকে থাকলে, তা বের করার চেষ্টা করুন।

কন্যা

কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বুধের রাশি পরিবর্তন খুবই শুভ। এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভালোর দিকে যাবে। কেরিয়ার নতুন মািলস্টোন পার করবে। এই সময় আপনি অংশীদারির কাজে সাফল্য পেতে পারেন। বিবাহিতদের দাম্পত্য জীবন ভালোর দিকে যাবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। আপনার কাজ করার শৈলীর প্রশংসা হতে পারে।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More