Chhath Puja 2025 Sukarma Yog: ছট পুজোর দিনেই সুকর্মা যোগ! কাজে প্রোমোশন থেকে দাম্পত্যে সুখ বাঁধা, লাভবান কারা?
Chhath Puja 2025 Sukarma Yog Lucky Zodiacs: ছট পুজোর দিনেই দেখা দিচ্ছে অতি শুভ সুকর্মা যোগ। এই যোগের প্রভাবে তিনটি রাশির জীবনে আসতে চলেছে প্রভূত উন্নতি। কারা সেই ভাগ্যবানের তালিকায়?
শক্তি ও আস্থার মহা-উৎসব ছট পুজো ২০২৫ সালে শুরু হয়েছে ২৫ অক্টোবর, শনিবার থেকে। এই পুজোর প্রধান অংশ সন্ধ্যা অর্ঘ্য পালিত হবে ২৭ অক্টোবর, সোমবার। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই প্রধান অর্ঘ্যের দিনেই তৈরি হচ্ছে অত্যন্ত শুভ সুকর্মা যোগ, যা সারাদিন ও সারারাত কার্যকর থাকবে। এই শুভ যোগের প্রভাবে কয়েকটি রাশির জীবনে বিশেষ উন্নতির যোগ সৃষ্টি হবে।
ছট পুজোর দিনেই সুকর্মা যোগ! (ছবি সৌজন্য - ANI)
সুকর্মা যোগে লাভবান কোন কোন রাশি?
১. সিংহ রাশি: সিংহ রাশির অধিপতি গ্রহ স্বয়ং সূর্যদেব। ফলে ছটপুজোর সময় গঠিত এই সুকর্মা যোগ তাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে। সূর্যদেবের আশীর্বাদে এই রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়বে। কর্মজীবনে পদোন্নতি, সমাজে সম্মান বৃদ্ধি এবং ব্যবসায়ে অপ্রত্যাশিত লাভের যোগ রয়েছে। আর্থিক দিক থেকে সুসময় আসতে পারে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।
২. মকর রাশি: মকর রাশির জাতকদের জন্য সুকর্মা যোগ নতুন পথের দিশা দেখাবে। এই সময়ে তারা জীবনে নতুন সুযোগ পাবেন এবং কঠোর পরিশ্রমের ফল হাতে-নাতে পাবেন। কর্মক্ষেত্রে নতুন প্রকল্প বা দায়িত্ব লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে এবং ধন-সম্পদের ক্ষেত্রে উন্নতি ঘটবে। অতীতের সমস্যাগুলি দূর হয়ে জীবনে শান্তি ও সমৃদ্ধি ফিরবে।
৩. কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকরা এই শুভ যোগের ফলে কর্মজীবনে ভালো ফল পাবেন। যারা চাকরি পরিবর্তন বা পদোন্নতির চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়টা খুবই অনুকূল। বৈবাহিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে এবং দাম্পত্য সম্পর্ক আরও মজবুত হবে। আটকে থাকা পুরোনো সমস্যাগুলি মিটে যাবে এবং অপ্রত্যাশিত আর্থিক লাভের সুযোগ তৈরি হতে পারে।
Home/Astrology/Chhath Puja 2025 Sukarma Yog: ছট পুজোর দিনেই সুকর্মা যোগ! কাজে প্রোমোশন থেকে দাম্পত্যে সুখ বাঁধা, লাভবান কারা?