Dainik Rashifal Aries To Cancer: মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মঙ্গলবার? জানুন ২১ অক্টোবর ২০২৫ রাশিফল

Dainik Rashifal 21 October 2025 Aries-Taurus-Gemini-Cancer: কোন রাশির জাতকের কেমন কাটবে আজকের দিনটি? জেনে নিন আজকের রাশিফল।

Published on: Oct 21, 2025, 04:00:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আজ অর্থাৎ মঙ্গলবার মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে। কোনও কোনও রাশির কাছে এই দিন নতুন সুযোগ আসবে। আবার কোনও রাশির আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনা আছে। জেনে নেওয়া যাক, মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির মঙ্গলবার কেমন কাটবে।

জানুন ২১ অক্টোবর ২০২৫ রাশিফল
জানুন ২১ অক্টোবর ২০২৫ রাশিফল

মেষ : বিদ্যার্থীদের জন্য নতুন সুযোগ আসতে পারে। বাত-জাতীয় রোগে ভোগার আশঙ্কা রয়েছে, তাই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো। দিনের শেষে বাড়তি আয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে।

বৃষ : আজকের দিনটি বৃষ রাশির জাতকদের জন্য সতর্ক থাকার দিন। পরিবারে অশুভ কিছু ঘটার আশঙ্কা আছে, তাই খুব সাবধানে থাকুন। তবে জীবিকার ক্ষেত্রে শুভ ফল পাবেন। আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন এবং বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে।

মিথুন : জমি বা সম্পত্তি কেনা-বেচার জন্য দিনটি শুভ। সন্তানদের কাজে গর্ববোধ করবেন। পেটের সমস্যায় ভুগতে হতে পারে। শেয়ারে অতিরিক্ত বিনিয়োগ চিন্তা বাড়াতে পারে। ধর্মীয় আলোচনায় মন যেতে পারে।

কর্কট : আবেগ ও মানসিক শান্তির জন্য সময় দিতে পারেন। কর্মক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়। কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো। দিনের শেষে বাড়তি আয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে