Dainik Rashifal Leo To Scorpio: সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মঙ্গলবার? জানুন ২১ অক্টোবর ২০২৫ রাশিফল

Dainik Rashifal 21 October 2025 Today for Leo-Virgo-Libra-Scorpio: কোন রাশির জাতকের কেমন কাটবে আজকের দিনটি? জেনে নিন আজকের রাশিফল।

Published on: Oct 21, 2025, 05:00:09 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মঙ্গলবার সিংহ, তুলা, বৃশ্চিক ও কন্যা রাশির জন্য মিশ্র ফলদায়ক হতে পারে। কোনও রাশিকে যেমন কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে, তেমনই কোনও রাশিকে পারিবারিক সমস্যা সামাল দিতে হতে পারে। তবে কিছু রাশির ভাগ্যে রয়েছে অর্থযোগ। জেনে নেওয়া যাক, সিংহ, তুলা, বৃশ্চিক ও কন্যা রাশির কেমন কাটবে মঙ্গলবার।

জানুন ২১ অক্টোবর ২০২৫ রাশিফল
জানুন ২১ অক্টোবর ২০২৫ রাশিফল

সিংহ : পেটের সমস্যা বাড়তে পারে। ব্যবসায় বড় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, যা লাভজনক হতে পারে। উপার্জনের ভাগ্য ভালো থাকবে। কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে এবং সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে।

কন্যা : কর্মব্যস্ত দিন কাটতে পারে। অপ্রত্যাশিত দিক থেকে অর্থ আসতে পারে। সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে। অপ্রত্যাশিতভাবে কোনো সুখবর আসতে পারে। কাউকে টাকা ধার দেওয়া ঠিক হবে না।

তুলা : আজকের দিনটি ব্যস্ততার মধ্যে কাটবে। কাজের চাপে ক্লান্তি অনুভব করতে পারেন, তাই খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। ব্যবসা দ্রুত গতিতে এগিয়ে যাবে এবং সহকর্মীরা সহযোগিতা করবে। আর্থিক লাভের যোগ আছে।

বৃশ্চিক : কোনও নিয়ম লঙ্ঘন করার জন্য আইনি বিপদে পড়তে পারেন, তাই সতর্ক থাকুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে। হঠাৎ আইনি ঝামেলায় ফেঁসে যাওয়ার আশঙ্কা রয়েছে। রক্তপাতের বিষয় সাবধান থাকা দরকার।