কর্কটে যাচ্ছেন দৈত্যগুরু শুক্র! জুন মাসে কপাল খুলবে একগুচ্ছ রাশির

কর্কট রাশিতে যাচ্ছেন দৈত্য়গুরু শুক্র, কার ভাগ্যে কী রয়েছে, তা দেখে নিন।

Published on: May 31, 2026, 22:00:24 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জ্যোতিষশাস্ত্রে দৈত্যগুরু শুক্রের মাহাত্ম্য আলাদা। শুক্রের গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। জুন মাস ২০২৬ সালে দৈত্যগুরু শুক্রের গোচর রয়েছে। এই শুক্র যাবেন কর্কট রাশিতে। ৮ জুন, বিকেল ৫ টা ৪৭ মিনিটে কর্কট রাশিতে যাবেন দৈত্য গুরু শুক্র। যেখানে তিনি ৪ জুলাই পর্যন্ত থাকবেন। এরপর তিনি সিংহ রাশিতে প্রবেশ করবেন। বহু রাশিতে এর প্রভাব পড়বে। দেখা যাক, কোন কোন রাশিতে এর প্রভাব পড়তে চলেছে।

শুক্রের গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন।
শুক্রের গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন।

বৃষ

এর ফলে পরাক্রম বাড়তে পারে। আয় বাড়তে পারে। ভাই বোনদের সঙঅগে সম্পর্ক ভালো হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে। বন্ধুদের সঙ্গে বা পরিবারের সঙ্গে কোথাও যাত্রা করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে কোনও লাভ পেতে পারেন। পার্টনারশিপে করা ব্যবসা থেকে লাভ আসতে পারে। পার্টনারের সঙ্গে প্রেমের দিক থেকে কোনও কথা বার্তা বন্ধের ফলে সমস্যা তৈরি হতে পারে। সেই দিক থেকে সাভধান হতে হবে।

কর্কট

আমদানি হু হু করে বাড়বে। চাকরিরতদের পদোন্নতির প্রবল যোগ আসতে পারে। ঘর বা বাড়ির দিক থেকে কোনও সুখকর যোগও তৈরি হতে পারে। ভৌতিক সুখের প্রাপ্তি হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকারা নিজের কাজ আর চেষ্টার দ্বারা নতুন কিছু করতে পারেন। নতুন কোনও ভালো কাজ করতে পারেন। সিঙ্গলদের জন্য ভালো সময় আসছে। সিঙ্গলদের জন্য ভালো পার্টনার আসতে পারে। অকারণে ক্রোধ বা অহংকার করবেন না।

তুলা

এই রাশির দশমভাবে শুক্র বিরাজ করছে। কেরিয়ার আর ব্যবসার দিক থেকে ভালো উন্নতি হবে। কর্মক্ষেত্রে কোনও বড় অভিজ্ঞতা আসতে পারে। পরিবারের সঙ্গে সময় ভালো কাটবে। সমাজে মান সম্মান বাড়বে। ফ্যাশন, শিক্ষা, রাজনীতির সঙ্গে জড়িতরা বিশেষ লাভ পাবেন। স্বাস্থ্য় আগের থেকে ভালো থাকতে পারে।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More