Dhanteras 2025 Date Time Tithi: ধনতেরাসের তিথি এই বছর ১৮ অক্টোবর না ১৯ অক্টোবর তা নিয়ে ধন্দ রয়েছে। পাশাপাশি ধন্দ রয়েছে কখন এই দিন পুজো ও কেনাকাটার শুভক্ষণ। জেনে নেওয়া যাক তিথি ও শুভক্ষণ।
দীপাবলি বা আলোর উৎসব শুরু হয় ধনতেরাসের মাধ্যমে, যা প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয়। এই দিনে মূলত ধন-সম্পদের দেবী মা লক্ষ্মী, ধনের দেবতা কুবের এবং স্বাস্থ্যের দেবতা ধন্বন্তরির পুজো করা হয়।
ধনত্রয়োদশী তিথি কবে কখন শুরু, পুজো ও কেনাকাটার শুভক্ষণ কখন?
ধনতেরাস ২০২৫: তারিখ ও তিথি
২০২৫ সালে ত্রয়োদশী তিথি দুই দিন ধরে থাকবে, যার কারণে ধনতেরাস উদযাপনের তারিখ নিয়ে সামান্য বিভ্রান্তি তৈরি হয়। তবে প্রচলিত নিয়ম এবং পঞ্জিকা অনুসারে প্রদোষ কাল-এ (সূর্যাস্তের পরের সময়) ত্রয়োদশী তিথি থাকলেই সেই দিন ধনতেরাস পালিত হয়। সেই হিসেবে, ১৮ অক্টোবর, ২০২৫, শনিবার ধনতেরাস পালিত হবে।
কখন শুরু ও শেষ ত্রয়োদশী তিথি
ত্রয়োদশী তিথি শুরু: ১৮ অক্টোবর, ২০২৫, শনিবার, দুপুর ১২টা ১৮ মিনিট থেকে।