Diwali Muhurat Lakshmi Pooja 2025: এবছর দীপাবলিতে লক্ষ্মীপুজোর জন্য পাবেন মাত্র ১ ঘণ্টা ১১ মিনিট! রইল সঠিক শুভ সময়

তবে জানেন কি, এবারে লক্ষ্মী পুজোর শুভ মুহূর্ত মাত্র ১ ঘণ্টা ১১ মিনিটের। দেখে নিন কখন থেকে পুজো শুরু করতে পারবেন। 

Published on: Oct 19, 2025, 18:00:12 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দীপাবলির জন্য সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করা হয়। এই দিনটিকে অন্ধকারের উপর আলোর, মন্দের উপর ভালো এবং মিথ্যার উপর সত্যের বিজয়ের প্রতীক হিসেবে ধরা হয়। এটি পাঁচ দিনের উৎসব। এই বছর দীপাবলি ২০ অক্টোবর উদযাপিত হবে। কোনো কোনো বাঙালি বাড়িতে আবার দিওয়ালির দিল করা হয় লক্ষ্মী পুজো, যা দীপান্বিতা লক্ষ্মীপুজো নামে পরিচিত। সোমবার, ২০ অক্টোবর লক্ষ্মী-গণেশের পূজা করা সবচেয়ে ভালো হবে। তবে জানেন কি, এবারে লক্ষ্মী পুজোর শুভ মুহূর্ত মাত্র ১ ঘণ্টা ১১ মিনিটের। সন্ধে ৭.০৮টায় শুরু হবে, এবং রাত ৮.১৫-য় শেষ।

দিওয়ালি ২০২৫-এর লক্ষ্মী পুজোর শুভ মুহূর্ত মাত্র ১ ঘণ্টা ১১ মিনিটের।
দিওয়ালি ২০২৫-এর লক্ষ্মী পুজোর শুভ মুহূর্ত মাত্র ১ ঘণ্টা ১১ মিনিটের।

দীপাবলিতে শুভ মুহূর্ত শুরু হবে কখন?

এবারের শুভ মুহূর্ত মাত্র ১ ঘন্টা ১১ মিনিট। যা সন্ধে ৭টা বেজে ১৮ মিনিটে শুরু হবে। এবং চলবে রাত ৮টা বেজে ১৮ মিনিট অবধি। অর্থাৎ ১ ঘণ্টা ১ মিনিট। প্রদোষ কাল এবং স্থির লগ্নের সঙ্গে সংযোগে এই সময়কালটি দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের আশীর্বাদ পাওয়ার জন্য আদর্শ বলে মনে করা হচ্ছে। এদিকে, অমাবস্যা তিথি শুরু ২০ অক্টোবর বিকেল ৩.৪৪ থেকে ২১ অক্টোবর বিকেল ৫টা ৫৪ অবধি।

দীপাবলির দিন কুবের যন্ত্র এবং শ্রী যন্ত্রের পূজা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অতএব, এই দিনে, কুবের যন্ত্র এবং শ্রী যন্ত্র স্থাপন করুন এবং পূর্ণ আচারের সঙ্গে তাদের পূজা করুন।

ডিসক্লেইমার: এই নিবন্ধে প্রদত্ত তথ্য ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে। আরও বিশদ এবং আরও তথ্যের জন্য, প্রাসঙ্গিক ক্ষেত্রের বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে ভুলবেন না।