২০২৬-এ কর্মক্ষেত্রে তড়তড় করে উন্নতি হবে এই সব রাশির! খারাপ সময় কাদের? দেখে নিন
নতুন বছর শুরু হয়ে গিয়েছে। এই বছর ১২টি রাশির জাতক-জাতিকাদের জন্য ১২ রকম ভাবে নতুন পথ খুলে দেবে। তবে সেই পথ মসৃণ হতে পারে, আবার তাতে বাধাও আসতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে ১২টি রাশির উপর নতুন বছর ২০২৬ কীভাবে প্রভাব ফেলবে? দেখে নিন।
নতুন বছর শুরু হয়ে গিয়েছে। এই বছর ১২টি রাশির জাতক-জাতিকাদের জন্য ১২ রকম ভাবে নতুন পথ খুলে দেবে। তবে সেই পথ মসৃণ হতে পারে, আবার তাতে বাধাও আসতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে ১২টি রাশির উপর নতুন বছর ২০২৬ কীভাবে প্রভাব ফেলবে? দেখে নিন।

মেষ রাশি: ২০২৬-এ মেষ রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে বছরের প্রথম দু’মাসে এবং শেষ মাসে সামান্য কিছু সমস্যা থাকলেও, বাকি সময়টা ভালোই কাটবে। শুভ ফল মিলবে বৃহস্পতির রাশি পরিবর্তনের পরে, অর্থাৎ জুন মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত।
বৃষ রাশি: বৃষ রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে রাহুর অবস্থান থাকবে। তবে বছরের শুরু দিক অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কর্মক্ষেত্রে ভালো সময় কাটলেও, পরবর্তী সময় ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে।
মিথুন রাশি: মিথুন রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত নানা সমস্যার সৃষ্টির আশঙ্কা থাকলেও, জুন মাস থেকে আসবে ইতিবাচক পরিবর্তন। বছরের পরবর্তী সময় কর্মক্ষেত্রে ভালো ফল লাভ করতে পারেন।
কর্কট রাশি: কর্কট রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে এপ্রিল এবং মে মাসে কিছু সমস্যা, থাকলেও, অন্যান্য সময় ভালো কাটবে।
সিংহ রাশি: সিংহ রাশিদের কর্মক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টিসম্পর্ক রয়েছে ঠিকই, কিন্তু বৃহস্পতির বক্রীচালের কারণে বছরের প্রথম আড়াই মাস, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের অর্ধেক সময় পর্যন্ত কর্মক্ষেত্রে লাভবান হবেন। পরবর্তী সময় ভালো মন্দ মিশিয়ে চলবে।
কন্যা রাশি: কন্যা রাশির কর্মক্ষেত্রে বৃহস্পতি অবস্থান মে মাস পর্যন্ত। ফলে এই মাস পর্যন্ত যে তাঁরা ফুলেফেঁপে উঠবে তা বলাই বাহুল্য। পরবর্তী সময় ভালো মন্দ মিশিয়ে চলবে।
তুলা রাশি: তুলা রাশির জাতক-জাতিকাদের বছরের প্রথম পাঁচ মাস, জানুয়ারি থেকে মে পর্যন্ত কর্মক্ষেত্রে সমস্যা থাকলেও, জুন মাস থেকে বছরের পরবর্তী সময় খুবই ভালো হতে চলেছে।
বৃশ্চিক রাশি: নতুন বছরে বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে কেতু অবস্থান করছে। বছরের শেষ মাসে কেতুর রাশি পরিবর্তনের আগে পর্যন্ত বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে ইতিবাচকতার সম্ভাবনা কম। বছরের প্রথম থেকেই সতর্ক থাকতে হবে।
ধনু রাশি: ধনু রাশির কর্মক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি রয়েছে। কর্মক্ষেত্র সংক্রান্ত উচ্চাকাঙ্ক্ষা না রাখাই ভালো।
মকর রাশি: নতুন বছরে মকরের জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত শুভ ফল পেলেও, বছরের পরবর্তী সময় ভালো মন্দ মিশিয়ে চলবে।
কুম্ভ রাশি: জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতির রাশি পরিবর্তনের আগে পর্যন্ত কুম্ভ রাশির ব্যক্তিরা মিশ্র ফল পাবেন। বৃহস্পতি রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে শুভ ফল পেতে শুরু করবেন।
মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকারা জানুয়ারি থেকে মে মাস, অর্থাৎ বৃহস্পতির রাশি পরিবর্তনের আগে পর্যন্ত শুভ ফল পেলেও, বছরের পরবর্তী সময় ভালো মন্দ মিশিয়ে চলবে।
পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।












