Falaharini Amavasya 2026 tithi: আসছে জৈষ্ঠের ফলহারিণী অমাবস্যা ২০২৬, তিথি কবে শুরু? রইল তারিখ সময়কাল

Falaharini Amavasya 2026: আগামী ১৬ মে পড়ছে জ্যৈষ্ঠ মাসের ১ তারিখ। দিনটি শনিবার। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে সেই দিনই শুরু হচ্ছে ফলহারিণী অমাবস্যার তিথি।

Published on: May 12, 2026 3:28 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বৈশাখ পার করে এবার জ্যৈষ্ঠে আসন্ন অমাবস্যা ঘিরে অনেকেরই নজর রয়েছে। কারণ, জ্যৈষ্ঠ্য মাসে যে অমাবস্যা পালিত হয়, তা বাংলার সব প্রান্তে ফলহারিণী অমাবস্যা হিসাবে পরিচিত। এই অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। হিন্দু মতে বিশ্বাস করা হয়, এই তিথিতে পবিত্রভাবে পুজো প্রার্থনা করলে, শুভ ফল লাভ হয়। সঙ্গে সঙ্গে অশুভ কর্মফল নাশ হয়। এছাড়াও এই ফলহারিণী অমাবস্যা তিথিতে শ্রীরামকৃষ্ণ মা সারদাকে দেবী ষোড়শী রূপে পুজো করেছিলেন। ফলত, বহুদিক থেকে এই ফলহারিণী অমাবস্যা বেশ তাৎপর্যবাহী। দেখে নেওয়া যাক এই ফলহারিণী অমাবস্যা ২০২৬ সালে কোন তারিখে পড়ছে। পাশাপাশি নজর রাখা যাক, এই অমাবস্যার তিথি কবে থেকে পড়ছে, সেদিকে।

আসছে জৈষ্ঠ্যের ফলহারিণী অমাবস্যা ২০২৬, তিথি কবে শুরু? রইল তিথি সময়কাল
আসছে জৈষ্ঠ্যের ফলহারিণী অমাবস্যা ২০২৬, তিথি কবে শুরু? রইল তিথি সময়কাল

ফলহারিণী অমাসব্যার তিথি:-

আগামী ১৬ মে পড়ছে জ্যৈষ্ঠ মাসের ১ তারিখ। দিনটি শনিবার। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে সেই দিনই শুরু হচ্ছে ফলহারিণী অমাবস্যার তিথি। ১৬ মে, ২০২৬ শনিবার ভোর ৫ টা ১৩ মিনিটে ফলহারিণী অমাবস্যার তিথি আরম্ভ হবে। তিথি শেষ হবে ২ জ্যৈষ্ঠ রবিবার, অর্থাৎ ১৭ মে মধ্যরাত ১টা ৩১ মিনিটে।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, ৩১ বৈশাখ, শুক্রবার অমাবস্যা তিথি আরম্ভ হবে। দিনটি পড়েছে ১৫ মে, ২০২৬। সেই দিন গুপ্তপ্রেস পঞ্জিকামতে ভোর ৪টে ১ মিনিটে শিরু তিথি (১ জ্যৈষ্ঠ, ১৬ মে শনিবার ভোর ৪টে ৫৯ সেকেন্ডে পর্যন্ত চতুর্দশী, তার পরে অমাবস্যা।) তিথি শেষ ১৬ মে, ২০২৬ শনিবার। সেদিন মধ্যরাত মধ্যরাত ১টা ৪৯ মিনিট ৪৬ সেকেন্ডে তিথি শেষ।

প্রসঙ্গত, ফলহারিণী কথার অর্থ হল ফল হরণকারী। যিনি অশুভ ফল হরণ করেন তাঁকেই ফলহারিণী বলা হয়। এই দিনে দেবী কালী পূজিতা হন ফলহারিণী দেবী রূপে।

( এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More