বছরের প্রথম সূর্যগ্রহণ তৈরি করবে বিরল যোগ, ক্ষতি হতে পারে এই ৩ রাশির
বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আগামী ১৭ ফেব্রুয়ারি হতে চলেছে বছরের প্রথম সূর্য গ্রহণ। ভারতীয় সময় বিকেল ৫:৩১ মিনিট নাগাদ এই সূর্যগ্রহণ শুরু হবে, থাকবে প্রায় দু'ঘণ্টা মত। তবে এই সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না, দৃশ্যমান হবে দক্ষিণ গোলার্ধের দেশগুলি থেকে।
বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আগামী ১৭ ফেব্রুয়ারি হতে চলেছে বছরের প্রথম সূর্য গ্রহণ। ভারতীয় সময় বিকেল ৫:৩১ মিনিট নাগাদ এই সূর্যগ্রহণ শুরু হবে, থাকবে প্রায় দু'ঘণ্টা মত। তবে এই সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না, দৃশ্যমান হবে দক্ষিণ গোলার্ধের দেশগুলি থেকে।
বছরের প্রথম সূর্যগ্রহণ তৈরি করবে বিরল যোগ
তবে ভারত থেকে এই সূর্য গ্রহণ দেখা না গেলেও এই গ্রহণের প্রভাব কিন্তু পড়বে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের উপর। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই সূর্য গ্রহণ কুম্ভ রাশিতে ঘটবে, যেখানে ছায়া গ্রহ রাহু ইতিমধ্যেই উপস্থিত। দুটি মিলে এমন একটি যোগ তৈরি হবে যার ফলে সমস্যায় পড়বে কিছু বিশেষ রাশি।
বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, সূর্য এবং রাহু যখন একসঙ্গে মিলিত হয় তখন গ্রহণ সৃষ্টি হয়, যাকে শাস্ত্রে একেবারেই শুভ বলে মনে করা হয় না। এই সময় মানসিক অস্থিরতা থেকে বিভ্রান্তি এমনকি শারীরিক স্বাস্থ্যের অবনতি পর্যন্ত দেখা দিতে পারে।
সূর্যগ্রহণ- এর ফলে অস্থিরতা তৈরি হবে এই ৩ রাশির জীবনে
কর্কট রাশি: জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, কর্কট রাশির জীবনে আকস্মিক বাধার সৃষ্টি হবে। হৃদরোগীদের জন্য এই সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে এড়িয়ে চলতে হবে রাজনীতি, অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে দিতে হবে, স্ত্রীর সঙ্গে বিরোধ বাড়তে পারে। কথাবার্তায় সংযম বজায় রাখার চেষ্টা রাখতে হবে এই সময়।
কন্যা রাশি: সূর্য গ্রহণের প্রভাবে এই রাশির জাতক জাতিকাদের কাজে ব্যাঘাত ঘটবে। আপনার শত্রুরা আপনার ক্ষতি করতে পারে। ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। সম্পত্তি অথবা সরকারি নথিতে স্বাক্ষর করার আগে ভালো করে দেখে নেবেন। তাড়াহুড়ো করে আর্থিক সিদ্ধান্ত নেবেন না তা ভবিষ্যতের জন্য খারাপ হতে পারে।
মীন রাশি: মীন রাশির জাতক জাতিকাদের এই সময় আর্থিক দিক থেকে ক্ষতি হতে পারে। সঞ্চয় কমে যেতে পারে। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে হবে। নিজের গোপনীয়তা কারো সঙ্গে ভাগ করে নেবেন না। স্বাস্থ্যের প্রতি ন্যূনতম অবহেলা ভবিষ্যতের জন্য খারাপ প্রমাণিত হতে পারে।
News/Astrology/বছরের প্রথম সূর্যগ্রহণ তৈরি করবে বিরল যোগ, ক্ষতি হতে পারে এই ৩ রাশির