আগামী বছর নতুন বাড়ি কিনবেন? জেনে নিন গৃহপ্রবেশের শুভ মুহূর্ত
অনেকেই আছেন যারা আগামী বছর নতুন বাড়ি কেনার চিন্তাভাবনা করছেন অথবা বাড়ি হয়তো কিনে ফেলেছেন কিন্তু নতুন বছর পড়তেই গৃহপ্রবেশ করবেন বলে চিন্তা করেছেন।
অনেকেই আছেন যারা আগামী বছর নতুন বাড়ি কেনার চিন্তাভাবনা করছেন অথবা বাড়ি হয়তো কিনে ফেলেছেন কিন্তু নতুন বছর পড়তেই গৃহপ্রবেশ করবেন বলে চিন্তা করেছেন। আপনিও যদি তেমনই একজন হন তাহলে এই বিশেষ প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্য। এই প্রতিবেদনের সাহায্যে জেনে নিন আগামী বছর ঠিক কোন সময়টি আপনার নতুন বাড়িতে প্রবেশ করার জন্য শুভ।

২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত গৃহপ্রবেশ করার জন্য শুভ সময়
জানুয়ারি মাসে তেমন কোনও শুভ সময় নেই তাই এই মাসটা আপনি যদি এড়িয়ে যান তাহলে ভালো হয়। ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ অর্থাৎ শুক্রবার গৃহপ্রবেশ করার জন্য শুভ একটা সময়। এছাড়া ১১ ফেব্রুয়ারি, ১৩, ১৯,২০, ২১,২৫, ২৬ তারিখ আপনার গৃহ প্রবেশ করার জন্য শুভ।
মার্চ মাসের ৪,৫,৬,৯,১৩,১৪ এই কয়েকটা দিন ভীষণ শুভ আপনার গৃহপ্রবেশ করার জন্য। এপ্রিল মাসের শুধুমাত্র ২০ তারিখ আপনি গৃহপ্রবেশ করার জন্য বেছে নিতে পারেন। মে মাসের ৪,৮,১৩ তারিখ খুবই শুভ মুহূর্ত গৃহপ্রবেশ করার জন্য।
জুন মাসের ২৪, ২৬ এবং ২৭ তারিখ ও জুলাই মাসের ১,২ এবং ৬ তারিখ আপনি গৃহপ্রবেশ করতে পারেন। সেপ্টেম্বরে প্রতিকূল গ্রহ অবস্থানের কারণে গৃহপ্রবেশের ব্যবস্থা না করাই উচিত। অক্টোবর মাসেও তেমন কোন শুভ মুহূর্ত নেই।
নভেম্বর মাসে ১১, ১৪,২০,২১, ২৫ এবং ২৬ তারিখ খুব শুভ সময় গৃহপ্রবেশের জন্য। ডিসেম্বর মাসের ২, ৩,৪,১১,১২, ১৮,১৯ এবং ৩০ তারিখ ভীষণ শুভ আপনার গৃহ প্রবেশ করার জন্য। এতগুলি তারিখের মধ্যে যে কোনও একদিন আপনি বেছে নিতে পারেন আপনার সুবিধা অনুযায়ী।
গৃহপ্রবেশের পুজো বিধির নিয়ম
প্রথমে একটি শুভ কলস স্থাপন করে তাতে গঙ্গাজল ভরে আটটি আম বা অশোক পাতা রাখুন। এরপর কলসের ওপর স্বস্তিকা চিহ্ন এঁকে দিন। এরপরেই সেই কলস রাখুন ঘরের উত্তর-পূর্ব দিকে এবং গণেশের মন্ত্র জপ করুন। রান্নাঘরে মিষ্টি তৈরি করে রাখতে পারেন ঈশ্বরকে উৎসর্গ করার জন্য। পুজোর পর প্রসাদ গরু কুকুর, কাক অথবা পিঁপড়েদের দান করতে পারেন। এছাড়া অভাবী ব্যক্তি অথবা ব্রাহ্মণদের কিছু জিনিস দান করতে পারেন যাতে আপনার পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
E-Paper

