Hans Mahapurush Rajyog: আজ থেকে শুরু ভালো দিন! হংস মহাপুরুষ রাজযোগে কপাল খুলবে বহু রাশির

আজই রয়েছে হংস মহাপুরুষ রাজযোগ। লাভের ভাগ্য কাদের?

Published on: Jun 02, 2026 6:00 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

হংস মহাপুরুষ রাজযোগের আলাদা মাহাত্ম্য রয়েছে জ্যোতিষশাস্ত্রে। একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন এই হংস মহাপুরুষ রাজযোগের হাত ধরে। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে আজ ২ জুন রয়েছে হংস মহাপুরুষ রাজযোগ। বৃহস্পতি, আজ রাতেই কর্কটে প্রবেশ করবেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। কারা লাকি দেখে নিন ১২ রাশির রাশিফলে।

আজ থেকে শুরু ভালো দিন! হংস মহাপুরুষ রাজযোগে কপাল খুলবে বহু রাশির
আজ থেকে শুরু ভালো দিন! হংস মহাপুরুষ রাজযোগে কপাল খুলবে বহু রাশির

মেষ

সুখ সম্পত্তি আসতে পারে। জমির সঙ্গে জড়িত কোনও মামলায় সাফল্য পেতে পারেন। আর্থিক দিক থেকেও সময় ভালো কাটবে।

বৃষ

চাকরিরতরা নতুন কোনও দায়িত্ব পেতে পারেন। ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে।

মিথুন

টাকা পয়সার দিক থেকে আর্থিক মজবুতি আসতে পারে। আয়ের নতুন নতুন সূত্র বের হতে পারে।

কর্কট

ফলদায়ী হতে পারে এই সময়। ব্যক্তিত্বে উজ্জ্বলতা আসবে। বিবাহ বা অংশীদারির জন্য সময় ভালো।

সিংহ

প্রভাবশালী লোকজনদের সহযোগিতা পাবেন। খরচা নিয়ন্ত্রণ করা দরকার।

কন্যা

সব কাজে বন্ধুদের সহযোগিতা পাবেন। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে।

তুলা

প্রভাবশালী কারোর সহযোগিতা পাবেন। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্য়বসা বাড়তে পারে।

বৃশ্চিক

ধার্মিক যাত্রা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন। কোনও ইতিবাচক বদল আসতে পারে।

ধনু

হঠাৎ করে কোনও ধনলাভ হতে পারে। কোনও বিনিয়োগ থেকে লাভ হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে সময় ভালো থাকবে।

মকর

সামাজিক পরিধি বাড়বে। কোনও অংশিদারির কাজ ভালোর দিকে যেতে পারে। সম্পর্কগুলি ভালোর দিকে যেতে পারে।

কুম্ভ

শত্রুদের হারিয়ে এবার জয় লাভের সময়। স্বাস্থ্য কেন্দ্রিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। দৈনিক জীবন আগের থেকে বেশি ব্যস্ত থাকবে।

মীন

প্রেম, সন্তান, শিক্ষা, রচনাত্মক কাজে বেশি লাভ পাবেন। বিনিয়োগ থেকে নতুন কোনও প্রজেক্টে ভালো লাভ পাবেন।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More