Ardha Kendra Yog: এপ্রিল ২০২৬এ রয়েছে অর্ধকেন্দ্র যোগ! লাকি রাশিদের কার ভাগ্যে কী প্রাপ্তি?

Lucky Zodiac Signs: এপ্রিল মাসে শুক্রদেব তৈরি করবেন অর্ধকেন্দ্র যোগ। 

Published on: Apr 09, 2026 11:20 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এপ্রিল পড়তেই জ্যোতিষমত বলছে, চলতি মাসে একের পর এক যোগ রয়েছে। যা বিভিন্ন রাশির জাতক জাতিকার জন্য লাভের যোগ শুরু করতে চলেছে। একাধিক রাশির জাতক জাতিকারা তার ফলে লাভের মুখ দেখতে চলেছেন। বর্তমানে শুক্র, মেষ রাশিতে রয়েছেন। বরুণ রয়েছেন মীন রাশিতে। আর এই অবস্থানের ফলে তৈরি হচ্ছে অর্ধকেন্দ্র যোগ। তারফলে একগুচ্ছ রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। কাদের ভাগ্যে সুখের সময় রয়েছে, তা দেখা যাক।

এপ্রিলে শুক্রের কৃপায় শুরু হবে অর্ধকেন্দ্র যোগ।
এপ্রিলে শুক্রের কৃপায় শুরু হবে অর্ধকেন্দ্র যোগ।

১৪ এপ্রিল সকাল ৭ টা ৪৫ মিনিটে শুক্র আর বরুণ, একজন আরেকজনের দিকে ৪৫ ডিগ্রি কোণ করে থাকবেন। তারফলে তৈরি হবে অর্ধকেন্দ্র যোগ। এই যোগ বহু রাশিকে সুখের সময় এনে দেবে। কারা লাকি? দেখে নিন।

মেষ

এই সময় সমাজ থেকে মান সম্মান পাবেন। ব্যবসা আর চাকরি থেকে বেশ লাভ হবে। চাকরিরত জাতক জাতিকারা বিভিন্ন দিক থেকে লাভ পাবেন। আপনার দ্বারা কিছু পরিশ্রমের প্রশংসা বিভিন্ন দিকের প্রশংসাকে টানবে। আপনার কাজ নিয়ে অফিসের বড় কর্তারা খুশি থাকবেন। ব্যবসায় লাভ হবে। আপনার কোনও কাজে কোনও বড় দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। আপনার রণনীতি, রণ কৌশল সাফল্য দেবে, স্বাস্থ্যও ভালো থাকবে। ব্যবসাতেও আসবে লাভের যোগ। বৈবাহিক জীবনের চিন্তা ভাবনা থেকে দূরে থাকবেন।

বৃষ

কোথাও যাত্রা করতে পারেন। আপনার বিলাসী জীবন ভালোর দিকে যাবে। মানসিক সমস্যা থেকে মুক্তি পাবেন। ব্যবসায় একাগ্রতার সঙ্গে কাজ করলেই পাবেন সাফল্য। দীর্ঘদিনের কোনও আর্থিক সমস্যা আপনাকে যদি জ্বালায়, তাহলে তা থেকে পাবেন মুক্তি। আধ্যাত্মের দিকে ঝোঁক বাড়বে, বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।

কুম্ভ

ভালো সময়ের সূটনা হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। যে পদক্ষেপ করবেন, সেই পদক্ষেপেই আসবে লাভ। দারুন ভালো কিছু ঘটতে পারে। দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক দেখা যাবে। দাম্পত্যের সম্পর্ক আপনাকে আনন্দ দেবে। কেরিয়ারে অপার সাফল্য পাবেন। কেরিয়ারের দিক থেকে ভালো সাফল্য পাবেন। বেশ কিছু ভালো সুযোগ পাবেন। ব্যবসার দিক থেকে আপনি অধিক মুনাফা কামাতে পারবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। নতুন ব্যবসা শুরু করতে পারবেন।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More