Vastu Shastra Tips: বাস্তুশাস্ত্র মতে বাড়িতে করলা, লঙ্কা গাছ রাখা কি শুভ? কী ফল মেলে? রইল টিপস
বাগানকে ভরিয়ে তুলতে অনেকেই বাড়িতে নানান গাছ লাগান। সেই বাগানে লঙ্কা বা করলা গাছ রাখা কি শুভ?
বাস্তুশাস্ত্রমতে ঘরে নানান টিপসে ঘরে সুখ সমৃদ্ধি আনার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ঘরের কোন দিকের কোণে কী রাখলে তা শুভ ফল দিতে পারে, তার বার্তা দেয় বাস্তুশাস্ত্র। আর এই বাস্তুশাস্ত্রমতে দেখে নিন বাড়িতে করলা বা লঙ্কার মতো গাছ রাখা কী শুভ?

বাগানকে ভরিয়ে তুলতে অনেকেই বাড়িতে নানান গাছ লাগান। আর সবজির গাছকে যদি সঠিকভাবে লালনপালন করা যায়, তাহলে তো বাগান করার মজাই আলাদা! তবে বাস্তুশাস্ত্রমতে কিছু গাছ গৃহস্থের ক্ষেত্রে শুভ নয় বলে মনে করা হয়। আবার কিছু গাছ এমনও রয়েছে যা বাড়িতে লাগালে তা শুভ ফল দিয়ে থাকে বলে মনে করা হয়। দেখা যাক করলা ও লঙ্কা গাছ বাড়িতে রাখা নিয়ে কী বলছে বাস্তুমত।
( বিপক্ষে SA:WCতে রানে ফিরলেন শফালি,স্কোর কত? 'A'র বিরুদ্ধে পন্থের দুরন্ত কামব্যাক)
(Kartik Purnima 2025 Tithi: কার্তিক পূর্ণিমা ২০২৫র তিথি কখন শুরু? দেখে নিন সময়কাল, তারিখ)
( Navapancham Rajyog: মঙ্গল-বরুণ যুতিতে সৌভাগ্য বর্ষণ কার্তিক পূর্ণিমা ২০২৫এ! লাকি কারা?)
করলা গাছ
বাস্তুমতে বাড়িতে করলা গাছ খুব একটা শুভ ফল দেয়না। করলা যেহেতু তেঁতো সবজি, তাই করলা গাছও বাড়ির পক্ষে শুভ বলে মনে করা হয়না। বাস্তুমতে মনে করা হয়, করলা গাছ বাড়িতে থাকলে তা নেতিবাচক প্রভাব ফেলতে থাকে। সেক্ষেত্রে পরামর্শ দেওয়া হচ্ছে, বাড়ির চৌহদ্দির বাইরে করলা গাছ রাখার জন্য। তবে বাড়ির দক্ষিণ দিকে অবশ্যই করলা গাছ না রাখা ভালো। বাস্তুমতে বলা হচ্ছে, করলা গাছ, বাড়ির দক্ষিণ দিকে রাখলে তা বাড়িতে কলহ, বিবাদ, ঝগড়া বাড়িয়ে দেয়। বলা হয়, করলা গাছ বাড়িতে রাখলে আর্থিক পরিস্থিতি খারাপের দিকে যায়।
লঙ্কা গাছ:-
বাস্তুমতে বলা হচ্ছে, বাড়িতে লঙ্কা গাছ থাকলে, বাড়ির সদস্যদের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে। বাড়িতে এই গাছ ইতিবাচক প্রভাব ফেলে না, বলে মত বাস্তুশাস্ত্রের। উল্টে বলা হচ্ছে, বাড়িতে লঙ্কা গাছ থাকলে তা অশুভ প্রভাব ফেলতে পারে। এছাড়াও এই গাছ, ঝগড়া, আর্থিক ক্ষতির সমস্যাও বয়ে আনতে পারে। ফলে, বাড়িতে লঙ্কা গাছ লাগানো খুব একটা শুভ নয় বলে মনে করা হয়।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
E-Paper

