June 2026 Monthly Horoscope: জুন মাসে ভাগ্য খুলবে এই রাশিগুলির, বড় সুযোগ আসবে জীবনেস জেনে নিন মাসিক রাশিফল

June 2026 Monthly Horoscope: জুন মাস জ্যোতিষশাস্ত্রের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী মাসে কয়েকটি রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে। তাঁদের জীবনে কী কী পরিবর্তন আসবে? কী লাভ হবে ওই রাশির জাতকদের?

Published on: May 28, 2026, 21:51:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

June 2026 Monthly Horoscope: জুন মাস জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মাসে বেশ কয়েকটি বড় গ্রহ তাদের অবস্থান ও চাল পরিবর্তন করতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়তে চলেছে ১২টি রাশির জাতক-জাতিকাদের জীবনে। গ্রহের এই মহাজাগতিক পরিবর্তনের কারণে কারও জীবনে আসবে অভাবনীয় উন্নতি ও ধনলাভের যোগ, আবার কাউকে অতিরিক্ত খরচ এবং মানসিক টানাপোড়েনের মধ্যে পড়তে হতে পারে। কোন কোন রাশির জাতকদের সময় ভালো কাটবে?

জুন মাস জ্যোতিষশাস্ত্রের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
জুন মাস জ্যোতিষশাস্ত্রের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের জন্য জুন মাসটি স্বস্তির বার্তা নিয়ে আসছে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ এই মাসে সাফল্যের সঙ্গে সম্পন্ন হবে। যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন বা নতুন চাকরির সন্ধান করছেন, তাঁদের জন্য দারুণ সুযোগ আসবে। এর পাশাপাশি আর্থিক উন্নতির প্রবল যোগ রয়েছে এই মাসে।

কর্কট রাশি

কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য এই মাসটি বেশ ইতিবাচক প্রমাণিত হবে। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফলাফল পাবেন। পরিবার এবং বন্ধুদের পূর্ণ সমর্থন আপনার পাশে থাকবে। আর্থিক দিক থেকে বড় কোনও চিন্তা দূর হতে পারে।

কন্যা রাশি

এই মাস কন্যা রাশির জন্য নতুন আশার আলো নিয়ে আসবে। কেরিয়ারে এগিয়ে যাওয়ার একাধিক সুযোগ হাতছানি দেবে। সমাজে আপনার মান-সম্মান এবং পদের বৃদ্ধি ঘটবে। কোনও বিশেষ বা প্রভাবশালী ব্যক্তির সাথে সাক্ষাৎ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।

বৃশ্চিক রাশি

ব্যবসা এবং চাকরি—উভয় ক্ষেত্রেই জুন মাসে লাভবান হবেন বৃশ্চিক রাশির জাতকরা। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যে কোনও নতুন ব্যবসায়িক বিনিয়োগের আগে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

মকর রাশি

নিজের কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল এই মাসে ঘরে তুলতে পারবেন মকর রাশির জাতকরা। চাকরি এবং ব্যবসা- দুই জায়গায় নতুন ও আকর্ষণীয় সুযোগ আসবে। ছাত্রছাত্রীদের জন্য সময়টি অত্যন্ত শুভ। পরিবারে সুখ ও আনন্দের পরিবেশ বজায় থাকবে।

মীন রাশি

ব্যবসা জগতের সঙ্গে যুক্ত মীন রাশির জাতকদের জন্য এই মাসটি অত্যন্ত লাভজনক হতে চলেছে। ব্যবসায় বড় কোনও ডিল ফাইনাল হতে পারে। পরিবার থেকে কোনও শুভ বা আনন্দের খবর পেতে পারেন, যা পুরো মাসের পরিবেশকে পজিটিভ রাখবে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More