Jyestha purnima 2026: জ্যৈষ্ঠ পূর্ণিমা ২০২৬ সালে কোন তারিখে পড়ছে? স্নান ও দানের শুভ সময় দেখে নিন
৩০ মে, ২০২৬ বেলা থেকে শুরু হচ্ছে জ্যৈষ্ঠ পূর্ণিমার তিথি। সেদিন বেলা ১১ টা ৫৭ মিনিট থেকে পড়ছে তিথি। ৩১ মে দুপুর ২ টো ১৪ মিনিটে তিথি শেষ হচ্ছে।
চলছে জৈষ্ঠ মাস। ২০২৬ সালের জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি কবে, তা নিয়ে রয়েছে কৌতূহল। কিছু দিন আগেই গিয়েছে অমাবস্যা তিথি। এবার প্রশ্ন এই কবে রয়েছে পূর্ণিমা তিথি। আসন্ন সময়, আর কিছুদিন পরই রয়েছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। দেখা যাক, এই পূর্ণিমা তিথি কত তারিখে পড়ছে।

৩০ মে, ২০২৬ বেলা থেকে শুরু হচ্ছে জ্যৈষ্ঠ পূর্ণিমার তিথি। সেদিন বেলা ১১ টা ৫৭ মিনিট থেকে পড়ছে তিথি। ৩১ মে দুপুর ২ টো ১৪ মিনিটে তিথি শেষ হচ্ছে। জ্য়ৈষ্ঠ পূর্ণিমার তিথি ৩০ মে পড়েছে। দিনটি শনিবার। পূর্ণিমার স্নান ও দানের তিথি ৩১ মে, ২০২৬ সালে রবিবার ভোরবেলা পড়েছে। এই পূর্ণিমার দিনের চন্দ্রোদয় ২০২৬ সালের সন্ধ্যা ৭ টা ৩৬ মিনিটে। ব্রহ্ম মুহূর্ত পড়ছে ভোর ৪ টে ২ মিনিট থেকে ৪ টে ৪৩ মিনিট পর্যন্ত। বিজয় মুহূর্ত দুপুর ২ টো ২৭ মিনিট থেকে দুপুর ৩ টে ৩৭ মিনিট পর্যন্ত। গোধূলি মুহূর্ত ভোর ৬ টা ৩৮ মিনিট থেকে সন্ধ্যা ৭ টা ০১ মিনিট পর্যন্ত। নিশিত মুহূর্ত সন্ধ্যা ৭ টা ১৩ মিনিট থেকে সন্ধ্যা ৭ টা ৩৩ মিনিট পর্যন্ত থাকবে।
৩০ মে পড়ছে পূর্ণিমা। সেদিন রবি যোগ রয়েছে ভোর ৫ টা ২৪ মিনিট থেকে। আর তা চলবে দুপুর ১ টা ২০ মিনিট পর্যন্ত। এর সঙ্গেই অনুরাধা নক্ষত্র ৩০ মে দুপুর ১ টা ২০ মিনিট থেকে ৩১ মে সন্ধ্যা ৪ টে ১১ মিনিট পর্যন্ত থাকবে। উল্লেখ্য, এই সময় অনেকেই ভগবান বিষ্ণুর পুজো করে থাকেন। বহু বাড়িতেই এই পূর্ণিমা তিথিতে পুজো করা হয় সত্যনারায়ণ দেবের। এই সময়কালে অনেকেই বহ৮ু শুভ কাজ করে থাকেন।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


