Naihati Boroma Puja 2025: নৈহাটি বড়মা ২০২৫ পুজোয় কখন অঞ্জলি ও ভোগ বিতরণ? অনলাইনে কীভাবে দেওয়া যাবে পুজো?

Naihati Boroma Puja 2025 Timings and Anjali Schedule: নৈহাটির বড়মায়ের পুজো এবার কখন অঞ্জলির সময়। কখনই বা ভোগ বিতরণ করা হবে, জেনে নিন বিশদে।

Published on: Oct 16, 2025, 21:30:19 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলার ও বাঙালির মধ্যে যেমন কালীপুজো নিয়ে বিশেষ উন্মাদনা রয়েছে, তেমনই রয়েছে নৈহাটির বড়মায়ের পুজো নিয়েও। আগামীকাল অর্থাৎ ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে মায়ের জন্য পুজো নেওয়ার ব্যবস্থা। এই বছরের কালীপুজোর জন্য কাল থেকেই শুরু হয়ে যাবে পুজো দেওয়ার পদ্ধতি। তবে কালীপুজো এই বছর ২০ অক্টোবর। এই দিন বিপুল ভিড় হয় পুজো দেওয়ার জন্য। এই দিন মন্দিরে কখন পুজো শুরু, কখন শেষ? কখন মায়ের অঞ্জলি? কবে কখনই বা দেওয়া হবে ভোগ? এখান থেকে জেনে নিন সেই সব তথ্য।

নৈহাটি বড়মা ২০২৫ পুজোয় কখন অঞ্জলি ও ভোগ বিতরণ?
নৈহাটি বড়মা ২০২৫ পুজোয় কখন অঞ্জলি ও ভোগ বিতরণ?

নৈহাটির বড়মার পুজোর নির্ঘণ্ট ও সময়সূচী ২০২৫

কালীপুজোর তারিখ ২০ অক্টোবর, সোমবার, ২০২৫

অমাবস্যা তিথি শুরু ২০ অক্টোবর, দুপুর ৩টা ৪৪ মিনিট থেকে (আনুমানিক)

অমাবস্যা তিথি শেষ ২১ অক্টোবর, বিকেল ৫টা ৫৪ মিনিট পর্যন্ত (আনুমানিক)

মূল পুজো শুরু ২০ অক্টোবর, রাত ১২টা

অঞ্জলি (ভক্তদের জন্য) ২০ অক্টোবর, রাত ২টা - রাত আড়াইটে। পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সঙ্গে নিয়ে যেতে হবে ফুল বেলপাতা।

ভোগ প্রসাদ বিতরণ ২০ অক্টোবর, রাত ৩টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত। সুষমা আবাসনে ও জগবন্ধু মোড় সংলগ্ন পুকুর পাড়ে।

দণ্ডি কাটা ভোর থেকে বিকেল ৬টা পর্যন্ত (২১ অক্টোবর)

আরও পড়ুন - Kali Puja 2025 Time: কালীপুজো ২০২৫ সালে ২০ না ২১ অক্টোবর? কবে কখন শুরু অমাবস্যা? জানুন পঞ্জিকামতে পুজোর শুভক্ষণ

আরও পড়ুন - Kali Puja & Diwali 2025 Date: কালীপুজো ও দীপাবলি এই বছর একই দিনে না আলাদা? কখন পুজোর শুভ সময়? কী বলছে পঞ্জিকা

মন্দির বন্ধ ও খোলার সময় সাধারণ পুজোর জন্য মন্দির বন্ধ থাকবে ১৮ অক্টোবর, শনিবার থেকে ২৫ অক্টোবর, শনিবার পর্যন্ত। এর পর থেকে আবার মন্দিরে পুজো দেওয়া যাবে অর্থাৎ ২৬ অক্টোবর, রবিবার থেকে (পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী) দেওয়া যাবে পুজো।

পুজোর কাউন্টার: কালীপুজোর আগের দিনগুলিতে তিনটে কাউন্টার খোলা হবে পুজো দেওয়ার জন্য। কালীপুজোর দিন খোলা থাকবে চারটে কাউন্টার।

ভোগের কাউন্টার: সাধারণ ভক্তদের ভোগ বিতরণের জন্য ২টি কাউন্টার এবং সন্দেশ-প্রসাদ দেওয়ার জন্য ২টি কাউন্টার থাকবে।

পুজো গ্রহণের ব্যবস্থা: ভিড় এড়াতে কালীপূজার সাত দিন আগে থেকেই পুজো গ্রহণ করা হবে এবং অনলাইনে পুজো দেওয়ারও ব্যবস্থা থাকছে।

অনলাইনে পুজো দেওয়ার কী কী নিয়ম?

অনলাইনে পুজো দেওয়ার জন্য নাম ও গোত্র লিখে শনিবার অর্থাৎ ১৮ অক্টোবর রাত ৯ টার মধ্যে পাঠিয়ে দিতে হবে। হোয়াটসঅ্যাপ নম্বর ৮২৪০৮২০০০৩।

এছাড়া, জয় বড় মা অ্যাপের মাধ্যমেও দেওয়া যাবে পুজো।