Kalipujo 2026: ২০২৬ কালীপুজোয় দীপান্বিতা অমাবস্যার তিথি আজ কখন শুরু! কতক্ষণ থাকবে?
আজই পড়ছে আমাবস্যা।
বাঙালির আরও এক প্রাণের উৎসব কালীপুজো ঘিরে দিকে দিকে উদযাপনের পালা! কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যা তিথিতে এই পুজো পালিত হয়। এমন তিথিতে অনেকেই অলক্ষ্মী দূর করে লক্ষ্মীপুজো করে থাকেন। বাংলার বাইরে এই দিনে লক্ষ্মীপুজোর রীতি রয়েছে। আর সেই কারণেই দিওয়ালির আগে, ঘর পরিচ্ছন্ন করে এই পুজো করার রীতি রয়েছে।

বাংলা ক্যালেন্ডার অনুসারে আজ ২২ কার্তিক, রবিবার। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, আজ ২২ কার্তিক, ইংরেজি ৮ নভেম্বর, রবিবার সকাল ১১টা ২৯ মিনিট থেকে পড়ছে আমাবস্যা তিথি। এই তিথি শেষ হবে বাংলা- ২৩ কার্তিক, সোমবার। দিনটি ইংরেজি- ৯ নভেম্বর, সোমবার পড়ছে। সময়- দুপুর ১২টা ৩২ মিনিট। গুপ্তপ্রেস পঞ্জিকামতে, বাংলা- ২১ কার্তিক, রবিবার, ইংরেজি- ৮ নভেম্বর, রবিবার এই অমাবস্যা তিথি শুরু। তিথি শুরু হবে সকাল ১০টা ৪৬ মিনিট ৫৯ সেকেন্ডে।
দীপাবলির প্রদীপ সংখ্যার নিয়ম-
দীপাবলিতে চিরাচরিত রীতি হিসাবে বাড়িতে অনেকেই মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে থাকেন। রীতি অনুসারে, চোদ্দ প্রদীপের দিন বাড়িতে ১৪ টি প্রদীপ দেওয়া হয়। তবে জানেন কি দীপাবলির দিনও গুনে গুনে নির্দিষ্ট সংখ্যক প্রদীপ দেওয়ার রীতি রয়েছে? শাস্ত্রবিদদের মতে, আজ দীপাবলির দিন সারা বাড়ি জুড়ে মোট ২৪টি প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মানা হয়। লসীমঞ্চে বা তুলসীগাছের গোড়া থেকে প্রয়োজনীয় দূরত্ব বজায় রেখেও প্রদীপ জ্বালানো জরুরি।
ভাইফোঁটা ২০২৬-
আসছে ভাইফোঁটা। কালীপুজো মিটতেই আসছে ভাইফোঁটা উৎসব। ১১ নভেম্বর বুধবার রয়েছে ভাইফোঁটা।শুভ সময় দুপুর ১ টা ১০ মিনিট থেকে দুপুর ৩ টে ২০ মিনিট পর্যন্ত রয়েছে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


