কামদা একাদশী কবে পালিত হবে? জেনে নিন সঠিক সময় ও মুহূর্ত

চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীকে কামদা একাদশী বলা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিনে যথাযথ আচার-অনুষ্ঠানের সঙ্গে ভগবান বিষ্ণুর পুজো এবং উপবাস পালন করলে জীবনের দুঃখ-কষ্ট দূর হয় এবং ধন, সমৃদ্ধি ও সুখ লাভ হয়। এর পাশাপাশি অনেক মনোবাঞ্ছাও পূরণ হয়।

Published on: Mar 23, 2026, 12:01:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

হিন্দুধর্মে কামদা একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে। প্রতিমাসের কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষে একটি করে একাদশী থাকে এবং প্রতিটি একাদশীর নিজস্ব তাৎপর্য ও ফল রয়েছে। চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীকে কামদা একাদশী বলা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিনে যথাযথ আচার-অনুষ্ঠানের সঙ্গে ভগবান বিষ্ণুর পুজো এবং উপবাস পালন করলে জীবনের দুঃখ-কষ্ট দূর হয় এবং ধন, সমৃদ্ধি ও সুখ লাভ হয়। এর পাশাপাশি অনেক মনোবাঞ্ছাও পূরণ হয়।

কামদা একাদশী কবে পালিত হবে? জেনে নিন সঠিক সময় ও মুহূর্ত
কামদা একাদশী কবে পালিত হবে? জেনে নিন সঠিক সময় ও মুহূর্ত

কামদা একাদশী 'কান্তা একাদশী নামেও পরিচিত। এই বছর একাদশী তিথি দুই দিন ধরে পড়ায় কামদা একাদশীর তারিখ নিয়ে যথেষ্ট বিভ্রান্তি দেখা দিয়েছে। আসুন জেনে নেওয়া যাক কামদা একাদশীর সঠিক তারিখ, শুভ সময়, উপবাস ভঙ্গের সময়।

কামদা একাদশী কবে?

চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি ২৮ মার্চ সকাল ৮টা বেজে ৪৫ মিনিটে শুরু হয়ে ২৯ মার্চ সকাল ৭টা বেজে ৪৬ মিনিটে শেষ হবে। অতএব, ২০২৬ সালের ২৯ মার্চ কামদা একাদশী ব্রত পালিত হবে। ৩০শে মার্চ সকাল ৬টা বেজে ১৩ মিনিট থেকে ৭টা বেজে ০৯ মিনিটের মধ্যে কামদা একাদশীর উপবাস ভঙ্গ হবে।

কামদা একাদশী শুভ যোগ

অভিজিৎ মুহুর্ত বেলা ১২টা বেজে ১ মিনিট থেকে বেলা ১২টা বেজে ৫০ মিনিট পর্যন্ত

বিজয় মুহুর্ত দুপুর ২টো বেজে 29 মিনিট থেকে দুপুর ৩টে বেজে ১৯ মিনিট পর্যন্ত

গোধুলি মুহুর্ত সন্ধ্যা ৬টা বেজে ৩৬ মিনিট থেকে সন্ধ্যা ৬টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত

অমৃত কাল বেলা ১টা বেজে ২ মিনিট থেকে দুপুর ২টো বেজে ৩৮ মিনিট পর্যন্ত