Kartik Amavasya Priti Yog: কালীপুজোর তিথিতেই শুরু এই শুভ যোগ! মায়ের আশীর্বাদে অভাব মিটবে ৫ রাশির, প্রেমেও সুখের জোয়ার
Kartik Amavasya Priti Yog Lucky Zodiacs: কার্তিক অমাবস্যাতেই শুরু হচ্ছে এক বিশেষ শুভ যোগ। এই যোগের অভাব মিটতে চলেছে পাঁচটি রাশির। প্রেমজীবনেও সুখের অধিকারী হতে চলেছেন তাঁরা।
কার্তিক অমাবস্যা মানেই মা কালীর আরাধনা। এই বিশেষ তিথির সঙ্গে যখন প্রীতি যোগ যুক্ত হয়, তখন তা আরও মঙ্গলময় ও শুভ ফলদায়ী হয়ে ওঠে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রীতি যোগের অর্থ হল 'প্রেম' বা 'স্নেহ', এবং এই যোগে যে কোনও কাজ শুরু করলে বা সম্পর্ক স্থাপন করলে তা মজবুত হয় ও শুভ ফল নিয়ে আসে।

কোন কোন রাশি লাভবান হবে?
১. মেষ রাশি : প্রীতি যোগের প্রভাবে মেষ রাশির জাতক-জাতিকাদের মানসিক চাঞ্চল্য কমবে এবং দীর্ঘদিনের আর্থিক টানাপোড়েন থেকে মুক্তি মিলবে। পুরনো আটকে থাকা কাজ সফল হবে এবং কর্মক্ষেত্রে নতুন কাঙ্ক্ষিত যোগাযোগ গড়ে উঠতে পারে। প্রেমের সম্পর্ক আরও শক্তিশালী হবে।
২. বৃষ রাশি : বৃষ রাশির জাতকদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে চলতে থাকা সমস্যাগুলি কমতে পারে। বন্ধুস্থানীয় বা প্রভাবশালী ব্যক্তির সাহায্যে কর্মক্ষেত্রে নতুন দিশা পাবেন। এই যোগ পারিবারিক সম্পর্ককে মজবুত করবে এবং সুখ-শান্তি বৃদ্ধি করবে।
৩. কর্কট রাশি : প্রীতি যোগের কারণে কর্কট রাশির জাতকদের জীবনে সৌভাগ্য এবং মানসিক শান্তি ফিরে আসবে। এই সময় ভালো করে ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে লাভজনক হবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নতুন পথ পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য ও পারিবারিক জীবন সুখের হবে।
আরও পড়ুন - Bhai Phonta 2025: মিটবে সম্পত্তির বিবাদ, পরিবারে ফিরবে আগের সুখ! ভাইফোঁটায় কপাল খুলছে এইসব রাশির
৪. সিংহ রাশি : সিংহ রাশির জাতকদের জন্য এই যোগটি খুব ফলদায়ক হতে চলেছে। নতুন বাড়ি বা সম্পত্তি কেনার যোগ তৈরি হতে পারে। আলস্য ত্যাগ করে গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিলে সাফল্য আসবে। চাকরিজীবীরা নতুন চাকরির সুযোগ পেতে পারেন এবং ব্যবসায় কাঙ্খিত উন্নতি হবে।
৫. কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ওপর প্রীতি যোগের শুভ প্রভাব খুব ভালো থাকবে। আর্থিক অবস্থা মজবুত হবে এবং পরিশ্রমের ফল পাবেন। নতুন গাড়ি, বাড়ি বা অ্যাপার্টমেন্ট কেনার সুযোগ আসতে পারে। আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে, যা মানসিক শান্তি দেবে।
পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
E-Paper

