বাংলায় দুর্গাপুজো, কালীপুজোর পরেই যে পুজোর জন্য সকলে তা হল জগদ্ধাত্রী পুজো ও কার্তিক পুজো। ২০২৫ সালে পুজোর মরসুম শুরু হয়েছে সেপ্টেম্বর মাসেই। তাই কার্তিক পুজোও এই বছর অনুষ্ঠিত হতে চলেছে নভেম্বরের গোড়ায়। কার্তিক পূর্ণিমায় অনুষ্ঠিত হয় কার্তিক পুজো। ২০২৫ সালে কার্তিক পূর্ণিমা বা কার্তিক পুজো পালিত হবে ৫ নভেম্বর, বুধবার। হিন্দু ধর্মে এই তিথিটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় এবং এটি 'ত্রিপুরারী পূর্ণিমা' বা 'দেব দীপাবলি' নামেও পরিচিত।
কার্তিক পুজো ২০২৫ এর তারিখ, তিথি ও ক্ষণ:

তারিখ: ৫ নভেম্বর, ২০২৫ (বুধবার)
পূর্ণিমা তিথি শুরু: ৪ নভেম্বর, ২০২৫, রাত ১০টা ৩৬ মিনিট থেকে।
পূর্ণিমা তিথি শেষ: ৫ নভেম্বর, ২০২৫, সন্ধ্যা ৬টা ৪৮ মিনিট পর্যন্ত।
উদয়া তিথি অনুযায়ী ৫ নভেম্বর কার্তিক পূর্ণিমা পালিত হবে।
শুভ মুহূর্ত ও বিশেষ ক্ষণ:
গঙ্গাস্নানের শুভ সময় (ব্রহ্ম মুহূর্ত): ৫ নভেম্বর, ভোর ৪টে ৫২ মিনিট থেকে সকাল ৫টা ৪৪ মিনিট পর্যন্ত।
পূজার শুভ সময়: ৫ নভেম্বর, সকাল ৭টা ৫৮ মিনিট থেকে সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত।
প্রদোষকালে দেব দীপাবলি মুহূর্ত: ৫ নভেম্বর, সন্ধ্যা ৫টা ১৫ মিনিট থেকে রাত ৭টা ৫ মিনিট পর্যন্ত।
চন্দ্রোদয়: ৫ নভেম্বর, সন্ধ্যা ৫টা ১১ মিনিটে।
আরও পড়়ুন - Lucky Zodiacs: আগামী ২ মাস সোনায় মোড়া ভাগ্য! দাম্পত্যে আসবে প্রেমের জোয়ার, ভাগ্যবান কারা?
আরও পড়়ুন - Brihaspati Atichari Chal: দেবগুরুর অতিচারী চালে ভাগ্য বদলাচ্ছে ৩ রাশির! কাদের পকেটে মা লক্ষ্মীর কৃপা?
কার্তিক পুজোর রীতিনীতি
{{/usCountry}}আরও পড়়ুন - Brihaspati Atichari Chal: দেবগুরুর অতিচারী চালে ভাগ্য বদলাচ্ছে ৩ রাশির! কাদের পকেটে মা লক্ষ্মীর কৃপা?
কার্তিক পুজোর রীতিনীতি
{{/usCountry}}কার্তিক পূর্ণিমার দিনে পবিত্র নদীতে, বিশেষত গঙ্গায়, স্নান (কার্তিক স্নান) ও দীপদান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। মনে করা হয় এই দিনে দেব-দেবীরা পৃথিবীতে নেমে আসেন এবং গঙ্গাস্নান করেন। এই দিন ভগবান শিব ত্রিপুরাসুরকে বধ করেছিলেন, তাই এটি মন্দের উপর শুভের বিজয়ের প্রতীক হিসেবেও পালিত হয়। এছাড়া, এই দিনটি শিখ ধর্মাবলম্বীদের কাছে গুরু নানক জয়ন্তী বা প্রকাশ পর্ব হিসেবে উদযাপিত হয়।