Ketu Astrology: এই সব দিনে জন্মালে তাঁরা প্রচুর পরিশ্রম করেও ভালো ফল পান না! কেতুই সব নষ্ট করেন?
যদিও ৭ সংখ্যাটিকে শুভ বলে মনে করা হয়, কিন্তু সংখ্যাতত্ত্বে ৭ সংখ্যা বিশিষ্ট ব্যক্তিদের কিছু দিক থেকে দুর্ভাগ্যের শিকার বলে মনে করা হয়। এই ব্যক্তিরা জীবনে অনেক সংগ্রামের সম্মুখীন হন। তবে, একটা দিক থেকে তাঁরা খুব ভাগ্যবান। জানেন তা কী?
যদিও ৭ সংখ্যাটিকে শুভ বলে মনে করা হয়, কিন্তু সংখ্যাতত্ত্বে ৭ সংখ্যা বিশিষ্ট ব্যক্তিদের কিছু দিক থেকে দুর্ভাগ্যের শিকার বলে মনে করা হয়। এই ব্যক্তিরা জীবনে অনেক সংগ্রামের সম্মুখীন হন। তবে, একটা দিক থেকে তাঁরা খুব ভাগ্যবান। জানেন তা কী?
এই সব দিনে জন্মালে তাঁরা প্রচুর পরিশ্রম করেও ভালো ফল পান না! কেতুই সব নষ্ট করে দেয়
যে কোনও মাসের ৭, ১৬ অথবা ২৫ তারিখে জন্মগ্রহণকারীদের মূলাঙ্ক ৭। কেতু গ্রহ হল মূলাঙ্ক ৭ এর অধিপতি। কেতু একটি প্রতারক এবং নিষ্ঠুর গ্রহ, যা দুঃখকষ্টের কারণ হয়। এটা যুক্তি, জ্ঞান, বিচ্ছিন্নতা এবং আধ্যাত্মিকতারও প্রতিনিধিত্ব করে। অতএব, কেতুর প্রভাব একজন ব্যক্তিকে জ্ঞানী, তপস্বী এবং আধ্যাত্মিক করে তোলে। এমনকী কিছু মানুষ গুপ্তবিদ্যার দিকেও ঝুঁকতে পারে।
৭ সংখ্যার মানুষরা খুব পরিশ্রমী হন, কিন্তু তাঁদের পক্ষে সাফল্য অর্জন করা কঠিন হয়ে পড়ে। প্রতিটা প্রচেষ্টার ক্ষেত্রেই তাঁদের নানা বাধার সম্মুখীন হতে হয়। কিছু ক্ষেত্রে, মূলাঙ্ক ৭-এর ব্যক্তিদের পুরো জীবন সংগ্রাম করেই কেটে যায়। অন্যরা সাফল্য অর্জন তবে অনেকে, যদিও দেরিতে।
কেতু একজন ব্যক্তিকে জ্ঞানী এবং আধ্যাত্মিক করে তুলতে পারে, কিন্তু এটা তাদের ক্রমাগত বিভ্রান্ত করে তোলে, যা তাদের সুচিন্তিত সিদ্ধান্ত নিতে বাধা দেয়। ফলস্বরূপ, তারা সুযোগ গ্রহণ করতে বা সঠিক ভাবে মনোনিবেশ করতে অক্ষম হয়। তবে, তারা আধ্যাত্মিকতায় শক্তিশালী হয়।
৭ সংখ্যার মানুষেরা সরল প্রকৃতির হয়। তাই, যে কেউ তাদের বোকা বানিয়ে তাদের কাজ করিয়ে নিতে পারে। এরা সহজেই যে কারোর কথার দ্বারা প্রভাবিত হয়। এই কারণেই, উচ্চ পদে থাকলেও, তারা পরিস্থিতির সঙ্গে ন্যায়বিচার করতে অক্ষম হয় এবং শেষ পর্যন্ত নিজেদেরই ক্ষতি করে ফেলে।
পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
News/Astrology/Ketu Astrology: এই সব দিনে জন্মালে তাঁরা প্রচুর পরিশ্রম করেও ভালো ফল পান না! কেতুই সব নষ্ট করেন?