মাঘী পূর্ণিমায় দান করুন এই জিনিস, কাটবে গ্রহদশা, মুক্তি পাবেন দুর্ভাগ্য থেকে

হিন্দু ধর্ম মতে মাঘী পূর্ণিমা অত্যন্ত পবিত্র এবং শুভ তিথির মধ্যে একটি। এটি হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এটি গুরুত্বপূর্ণ পূর্ণিমা তিথি। চলতি বছর মাঘী পূর্ণিমা উদযাপিত হবে আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬। 

Published on: Jan 31, 2026, 17:00:24 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

হিন্দু ধর্ম মতে মাঘী পূর্ণিমা অত্যন্ত পবিত্র এবং শুভ তিথির মধ্যে একটি। এটি হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এটি গুরুত্বপূর্ণ পূর্ণিমা তিথি। চলতি বছর মাঘী পূর্ণিমা উদযাপিত হবে আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬। এই দিন শুদ্ধ বলতে গঙ্গা স্নান করলে পেতে পারেন ভালো ফল। অনেকে এই দিন ত্রিবেণী সঙ্গমে স্নান করতে যান পুণ্যলাভ করার আশায়।

মাঘী পূর্ণিমায় দান করুন এই জিনিস, কাটবে, গ্রহদশা
মাঘী পূর্ণিমায় দান করুন এই জিনিস, কাটবে, গ্রহদশা

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মাঘী পূর্ণিমার দিন বিশেষ কিছু জিনিস যদি দান করতে পারেন তাহলে নবগ্রহ বিশেষ করে শনি এবং রাহুর মহা দশা থেকে মুক্তি পেতে পারেন আপনি। এই দিনে কিছু প্রতিকার আপনার জীবনে আনতে পারে সুখ-শান্তি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই বিশেষ দিনে কি কি দান করতে পারবেন আপনি।

শনি: শনির দশা থেকে মুক্তি পাওয়ার জন্য এই দিন সর্ষের তেল, কালো পোশাক অথবা কালো তিল দান করা ভীষণ উপকারী। শনির কঠোর দৃষ্টি থেকে মুক্তি পাওয়ার জন্য এটি করতে পারেন আপনি।

আরও পড়ুন: অভিজিৎ নক্ষত্রে প্রবেশ মঙ্গলের, ভাগ্য উজ্জ্বল হবে এই ৩ রাশির

রাহু ও কেতু: আকস্মিক সমস্যা অথবা অপ্রত্যাশিত ঘটনার হাত থেকে বাঁচার জন্য আপনি এই দিন দান করতে পারেন কালো কম্বল, জুতো অথবা সাত ধরনের শস্য। এই ধরনের দান আপনাকে কেতুর অশুভ প্রভাব থেকে দূরে রাখতে সাহায্য করবে এবং জীবনে নিয়ে আসবে সাফল্য এবং মানসিক শান্তি।

সূর্য: মাঘী পূর্ণিমার দিন গুড় এবং গম যদি দান করতে পারেন তাহলে সেটি সূর্যকে সন্তুষ্ট করার জন্য খুব উপকারী বলে মনে করা হয়। এই দিন দরিদ্র বা অভাবীদের দান করলে সূর্যের আশীর্বাদ আপনার ওপর বজায় থাকবে।

চন্দ্র: চন্দ্রকে সন্তুষ্ট করতে এই দিন আপনি সাদা পোশাক, দুধ অথবা চিনি অথবা ভাত দান করতে পারেন। এই ধরনের জিনিস দান করলে মানসিক শান্তি এবং স্থিতিশীলতা আসে।

আরও পড়ুন: সরস্বতী পুজোয় তৈরি হবে গজকিশোরী রাজযোগ, সম্মান বাড়বে এই ৩ রাশির

মঙ্গল: মঙ্গল দোষের নেতিবাচক প্রভাব থেকে বাঁচার জন্য আপনি লাল কাপড়, মসুর ডাল, গুড় দান করতে পারেন। এটি আপনার শারীরিক এবং মানসিক শক্তি প্রদান করে এবং কর্ম ক্ষেত্রে সাফল্য নিয়ে আসে।

বুধ: বুধের আশীর্বাদ নিতে হলে আপনাকে সবুজ শাক-সবজি ডাল বা আমলকি অথবা সবুজ পোশাক দান করতে হবে। এই প্রতিকার শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে এবং একাগ্রতা বৃদ্ধি করে। এছাড়া সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও উন্নত করে।

বৃহস্পতি: বৃহস্পতি জ্ঞানধর্ম এবং সম্পদের অধিকারী। মাঘী পূর্ণিমায় যদি হলুদ পোশাক, ছোলা বা হলুদ অথবা কলা দান করতে পারেন তাহলে আপনার আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে।।

শুক্র: বৈবাহিক সম্পর্ক অথবা সুখ সমৃদ্ধির জন্য শুক্র দায়ী তাই এই দিন যদি ঘি, দুধ বা চাল অথবা সাদা তিল দান করতে পারেন তাহলে পরিবারের সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্ক মজবুত হয়।