Mahalaya 2026: কাউন্টডাউন শুরু! আসছে ২০২৬ মহালয়া, অমাবস্যা তিথি কখন থেকে পড়ছে?

মহালয়া ২০২৬র অমাবস্যার তারিখ, তিথি দেখে নিন।

Published on: Oct 2, 2026, 17:00:31 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

হাতে মাত্র আর এক সপ্তাহ! সামনের শনিবারই রয়েছে মহালয়া। আর মহালয়া মানেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর ঢাকে কাঠি! মহালয়ার ভোরে পিতৃতর্পণ করে পিতৃপক্ষের অবসানে শুরু হয় দেবীপক্ষের আরাধনা। অপেক্ষা শুরু হয় ষষ্ঠীর বোধনে উমাকে সাদরে ঘরে তোলার। আর এই মহালয়া আর কয়েকদিন পরই রয়েছে। পঞ্জিকামতে দেখে নেওয়া যাক, মহালয়ার অমাবস্যা তিথি ২০২৬ সালে কখন থেকে পড়ছে।

কাউন্টডাউন শুরু! আসছে ২০২৬ মহালয়া, অমাবস্যা তিথি কখন থেকে পড়ছে? (ছবি সৌজন্যে এএফপি)
কাউন্টডাউন শুরু! আসছে ২০২৬ মহালয়া, অমাবস্যা তিথি কখন থেকে পড়ছে? (ছবি সৌজন্যে এএফপি)

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে মহালয়ার অমাবস্যা তিথি ২২ আশ্বিন, শুক্রবার হবে। দিনটি পড়বে, ৯ অক্টোবর। শুক্রবার, ৯ অক্টোবরে রাত ৯টা ৩৭ মিনিট থেকে পড়বে মহালয়ার অমাবস্যা তিথি। তিথি শেষ হবে, বাংলা– ২৩ আশ্বিন, শনিবার।ইংরেজি ১০ অক্টোবর, শনিবার মহালয়া তিথি শেষ। মহালয়ার অমাবস্যা তিথি রাত ৯টা ২০ মিনিটে শুরু হবে। পঞ্জিকা বলছে, অমাবস্যার ব্রতোপবাস। মহালয়া পার্বণ শ্রাদ্ধম। শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর অমাবস্যা বিহিত পূজা।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, ২১ আশ্বিন, শুক্রবার শুরু হচ্ছে। ইংরেজি ৯ অক্টোবর, ২০২৬ শুক্রবার শুরু হবে। সময় সন্ধ্যা ৮টা ৫৮ মিনিট ২৩ সেকেন্ড ৯ অক্টোবর ২০২৬ এ শুরু হবে। অমাবস্যা তিথি শেষ হবে ২২ আশ্বিন, শনিবার।দিনটি পড়ছে ১০ অক্টোবর, শনিবার। শনিবার সন্ধ্যা ৮টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে মহালয়া অমাবস্যার তিথি শেষ হবে।

উল্লেখ্য, চলতি বছরে সপ্তমী তিথির তারিখ নিয়ে রয়েছে বেশ কিছুটা কৌতূহল। গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে সপ্তমী তিথি ১৬ অক্টোবর, শুক্রবার পড়ছে। বাংলার ২৮ আশ্বিন রাত, রাত ৩টে ৪৫ মিনিট ৪০ সেকেন্ডে শুরু হবে তিথি। আবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে, বাংলার ১ কার্তিক, ইংরেজি ১৮ অক্টোবর শুরু হবে তিথি। সেদিন সকাল ৮ টা ২৯ মিনিটে সপ্তমী তিথি শুরু হবে।

( এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More