Lucky Zodiac Signs:সেনাপতি মঙ্গল ঘোরাবেন ভাগ্য!মেষ সহ বহু রাশির কপাল খুলতে চলেছে, বলছে জ্যোতিষমত
Mangal Astrology:জ্যোতিষমতে, মঙ্গলগ্রহ, বীরতা, সাহস, পরাক্রমের কারক। মেষে, মঙ্গলের প্রবেশের সঙ্গে সঙ্গে তৈরি হতে চলেছে রূচক রাজযোগ।
Mangal Gochar: জ্যোতিষশাস্ত্রে মঙ্গলগ্রহকে গ্রহদের সেনাপতি বলা হয়। আর সেই মঙ্গল নিজের অবস্থান পাল্টালে একাধিক রাশির জীবনে তার প্রভাব পড়তে থাকে। ফিউচার পেঞ্চাং এর তথ্য বলছে, ১১ মে সেনাপতি মঙ্গল স্বরাশি মেষে প্রবেশ করতে চলেছে। জ্যোতিষমতে, মঙ্গলগ্রহ, বীরতা, সাহস, পরাক্রমের কারক। মেষে, মঙ্গলের প্রবেশের সঙ্গে সঙ্গে তৈরি হতে চলেছে রূচক রাজযোগ। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন। কারা কারা লাভ পাবেন, তা দেখে নিন।

১১ মে থেকে ২০ জুন পর্যন্ত মেষ রাশিতেই থাকবেন মঙ্গল। এই রূচক যোগ থেকে কোন কোন রাশি লাভ পাবেন, তা দেখে নিন।
মেষ
এই সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও প্রখর হতে পারে। কোনও ঝুঁকি নেওয়ার জন্য সাহাস বাড়তে পারে। কোনও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আসতে পারে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা উজ্জ্বল হতে পারে। কেরিয়ারের দিক থেকে কোনও নতুন কিছু শুরু করতে পারেন। ব্যবসা বা নতুন চাকরি, এমন কোনও একটি দিক শুরু করতে পারেন।
সিংহ
সিংহ রাশির জাতক জাতিকারা এই সময় ভাগ্যের সহযোগিতা পাবেন। এই সময় কোনও কাজ শুরু হলে তা সম্পন্ন হওয়ার দিকে যাবে। এই সময় বিদেশযাত্রায় যেতে পারেন। উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন। কেরিয়ারে নতুন কোনও দায়িত্ব আসতে পারে। আসতে পারে প্রমোশন। বাবা বা গুরুর থেকে সহযোগিতা পেতে পারেন।
কর্কট
এই সময় প্রমোশন বা নতুন দায়িত্ব আসতে পারে। কোনও নতুন চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসা আরও বিস্তার হতে পারে। কোনও বিশেষ লাভের সুযোগ পেতে পারেন। পুলিশ, সেনা, বা মেডিক্যাল সংক্রান্ত পেশার সঙ্গে যাঁরা জড়িত তাঁরা পেতে পারেন লাভ। তবে কোনও সময় একটু ঝগড়া হতে পারে, ফলত ধৈর্য ধরে কাজ করা জরুরি।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


