এক নজরে দেখে নিন মোক্ষদা একাদশীর সময়সূচী, মানতে হবে কোন কোন নিয়ম?

আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে চলতি বছরের শেষ মাস। ডিসেম্বর এই রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ একাদশী। এই তিনটি একাদশীর মধ্যে রয়েছে মোক্ষদা একাদশী, সফলা একাদশী এবং পৌষ পুত্রদা একাদশী। আজ এক নজরে দেখে নিন এই একাদশীগুলিতে কি কি নিয়ম মানতে হবে আপনাকে।

Published on: Nov 24, 2025, 14:00:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে চলতি বছরের শেষ মাস। ডিসেম্বর এই রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ একাদশী। এই তিনটি একাদশীর মধ্যে রয়েছে মোক্ষদা একাদশী, সফলা একাদশী এবং পৌষ পুত্রদা একাদশী। আজ এক নজরে দেখে নিন এই একাদশীগুলিতে কি কি নিয়ম মানতে হবে আপনাকে।

এক নজরে দেখে নিন মোক্ষদা একাদশীর সময়সূচী
এক নজরে দেখে নিন মোক্ষদা একাদশীর সময়সূচী

মোক্ষদা একাদশী: বৈদিক পঞ্জিকা অনুযায়ী এই বছর মোক্ষদা একাদশী ৩০ নভেম্বর ২০২৫ অর্থাৎ রবিবার রাত নটা ২৮ মিনিটে শুরু হবে। এই তিথি থাকবে ১ ডিসেম্বর ২০২৫ অর্থাৎ সোমবার সন্ধ্যা ৭:০১ মিনিট নাগাদ। উদয় তিথি অনুযায়ী মোক্ষদা একাদশী উপবাস ১ ডিসেম্বর ২০২৫ তারিখে পালন করা হবে।

মোক্ষদা একাদশী শুভ সময়: অমৃত সর্বোত্তম সময়ে সকাল ৬:৫৬ থেকে সকাল ৮:১৫ পর্যন্ত। শুভ উত্তম মুহূর্ত সকাল ৯:৩৩ থেকে ১০:৫২ পর্যন্ত।

মোক্ষদা একাদশীর ধর্মীয় তাৎপর্য: বিষ্ণুপুরা অনুযায়ী এই দিন ভগবান বিষ্ণুর পুজো যদি আপনি করতে পারেন তাহলে মনোবাসনা পূর্ণ হবে আপনার। এছাড়া এও শুনতে পাওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই দিনেই গীতার বাণী শুনিয়েছিলেন। এই দিনেই তাই গীতা জয়ন্তী পালিত হয়।

সফলা একাদশীর তারিখ: ২০২৫ সালের অর্থাৎ এই বছর সফল একাদশী শুরু হবে ১৪ ডিসেম্বর ৮: ৪৬ মিনিট থেকে শেষ হয়ে যাবে দুপুর ১২:৩৭ মিনিটে।

একাদশী শুভ সময় শুরু হবে সকাল ১১:৫৬ থেকে এবং থাকবে দুপুর ১২:৩৭ মিনিট পর্যন্ত। এই শুভ সময় আপনি পুজো করতে পারেন।

সফলা একাদশী ধর্মীয় তাৎপর্য: এই দিন ভগবান বিষ্ণুর উপাসনা করলে প্রতিটি ক্ষেত্রে আপনি প্রচুর সাফল্যে অর্জন করতে পারবেন। এই দিনে আপনার ইচ্ছা ঈশ্বরকে জানালে তা পূরণ হবেই। এই দিন যদি আপনি উপবাস করেন তাহলে পাপ মুক্তি হয় এবং সমস্ত স্থগিত কাজে সফলতা অর্জন করতে পারবেন আপনি।

পৌষ পুত্রদা একাদশী:

বৈদিক পঞ্জিকা অনুযায়ী পৌষ মাসে শুক্ল পক্ষের একাদশী তিথি অনুযায়ী এই পুজো করা হয়। এই পুজো সংঘটিত হবে আগামী ৩০ ডিসেম্বর সকাল ৭:৫১ মিনিট থেকে। তিথি শেষ সবে ৩১শে ডিসেম্বর ভোর পাঁচটায়। উদয় তিথিকে ভিত্তি করলে ৩০ ডিসেম্বর একাদশীর উপবাস পালন করতে হবে।

পৌষ পুত্রদা একাদশীর শুভ সময়:

এই একাদশীতে একাধিক বিরল যোগ তৈরি হতে চলেছে যার মধ্যে রয়েছে রবি যোগ, ভাদ্র বাস যোগ। এই জোকগুলিতে ভগবান বিষ্ণুর উপাসনা করা অতি শুভ বলে মনে করা হয়। ৩১ ডিসেম্বর দুপুর ১ টা ২৯ মিনিট থেকে ৩:৩৩ মধ্যে একাদশী পালন করা উচিত।

পুত্রদা একাদশী ধর্মীয় তাৎপর্য: এই দিন ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্যের উপাসনা করলে সন্তান লাভ এবং মুখ্য লাভের সম্ভাবনা থাকে। এই একাদশী ঘরে ঘরে সুখ সমৃদ্ধি মঙ্গল বয়ে নিয়ে আসে।