Raj Yog Lucky Zodiac signs: নভেম্বরে ৪ বিরল যোগ! সৌভাগ্য়ের ফোয়ারা ছুটবে ৩ লাকি রাশির কপালে?
নভেম্বর ২০২৫ -এ কোন কোন রাশির কপালে সোনার চমক আসন্ন? দেখে নিন রাশিফল।
প্রতিটি গ্রহের ও নক্ষত্রের অবস্থানের ভিত্তিতে প্রতিটি বহু রাশির জীবনে বিভিন্ন প্রভাব পড়ে থাকে। চলতি নভেম্বপ মাসে একাধিক রাশির জাতক জাতিকারা গ্রহদের অবস্থানের জেরে শুভ ফল দেখতে চলেছেন। এমনই দাবি জ্যোতিষমতের। জ্যোতিষ গণনা অনুসারে নবেম্বর মাসে ৪ টি রাজযোগ তৈরি হতে চলেছে। তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। কারা হবেন লাকি? দেখে নিন।

বৃষ
আলাদা করে নতুন উৎসাহ, আনন্দ দেখা যাবে আপনাদের মধ্যে। আপনার সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। নতুন ঘর ও গাড়ি পেতে পারেন। ব্যক্তিগত জীবন ভালোর দিকে যাবে। ব্যবসায়ীদের জন্য সময় ভালো। ধনলাভের যোগ রয়েছে। ব্যবসা বিস্তার হতে পারে। সাহস আর পরাক্রম বৃদ্ধি পেতে পারে।
( How to keep lemon fresh: লেবু দীর্ঘদিন তাজা রাখার সিক্রেট জানেন? সহজ ঘরোয়া টিপসই মাত করবে!)
( Raas Purnima 2025 Tithi: রাস পূর্ণিমা ২০২৫র তিথি শুরু কোন তারিখে? কতক্ষণ থাকবে? রইল পঞ্জিকামত)
তুলা
৪ রাজযোগ শুভফল দেবে তুলা রাশির জাতক জাতিকাকে। পুরনো কোনও লগ্নি থেকে ভালো লাভ পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল পেতে পারেন। পড়ুয়াদের জন্য সময় ভালো। কোনও গাড়ি, বাড়ি, সম্পত্তির দিক থেকে সময় ভালো কাটতে পারে। পুরনো বিনিয়োগ ভালো রিটার্ন দিতে পারে। অবিবাহিত জাতক জাতিকারা বিয়ের প্রস্তাব পেতে পারেন।
মকর
আপনার গোচর কুণ্ডলীতে সপ্তমভাবে রুচক যোগ তৈরি হতে চলেছে। তারফলে মকর রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। কেরিয়ারে নতুন কোনও অভিজ্ঞতা হতে পারে। নতুন কোনও সুযোগ পেতে পারেন। প্রেম জীবন ভালোর দিকে যেতে পারে। রোম্যান্টিক কিছু ঘটতে পারে। পার্টনারের থেকে সম্পূর্ম সমর্থন পেতে পারেন। কর্মস্থলের পরিস্থিতি ভালো হবে। আপনার পক্ষে যাবে কর্মস্থলের পরিস্থিতি। পদ প্রতিষ্ঠা হতে পারে। সুখ শান্তি আসতে পারে জীবনে। অনেক ধরনের ইচ্ছা পূরণ হতে পারে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
E-Paper

