Rakhi Purnima 2026 Wishes: রাখি পূর্ণিমা ২০২৬র শুভেচ্ছা জানাতে ভাইকে কী লিখবেন ভাবছেন! রইল ১০ টি বার্তা

সামান্য লড়াই, ছোটবেলার খুনসুটি তারপর একে অপরের ঢাল হয়ে দাঁড়ানো, এইভাবেই যুগের পর যুগ ভাই বোনের সম্পর্ক চলে এসেছে। আর এই মধুর সম্পর্ককে উদযাপন করতেই রাখি উৎসব পালিত হয়।

Published on: Aug 28, 2026, 06:30:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভাই বোনের সম্পর্ককে আরও মজবুত করতে ভারতের ঐতিহ্য পরম্পরায় রয়েছে রাখি, ভাইফোঁটার মতো একাধিক উৎসব। আর সেই উৎসবের মধ্যে রাখি ঘিরে দেশের নানান প্রান্তে উৎসাহ উন্মাদনা রয়েছে। ২৮ আগস্ট সারা দেশে পালিত হতে চলেছে রাখি। আর সেই উৎসবের দিনে অনেক সময়ই ভাই বা বোন কাছাকাছি থাকেন না। সেই পরিস্থিতিতে ভাই বা বোনকে কী বার্তা জানাবেন শুভেচ্ছায়, তা দেখে নিন।

২০২৬ সালের ২৮ অগস্ট রাখি পূর্ণিমা। (ছবিটি প্রতীকী, ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)
২০২৬ সালের ২৮ অগস্ট রাখি পূর্ণিমা। (ছবিটি প্রতীকী, ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)

১.ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোর জীবন যেন সবসময় আনন্দ ও সাফল্যে ভরে থাকে। শুভ রাখিবন্ধন!

২.শুভ রাখি পূর্ণিমা! তুই আমার জীবনের সবচেয়ে মিষ্টি এবং প্রিয় বোন।

৩.তুই পাশে থাকলে কোনো বিপদকেই ভয় পাই না। রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।

৪.সুখে-দুঃখে সবসময় আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। রাখি পূর্ণিমার আন্তরিক ভালোবাসা নিস।

৫.দূরত্বের কারণে আজ কাছে নেই, কিন্তু মনের সুতোয় তুই সবসময় বাঁধা। শুভ রাখি পূর্ণিমা!

৬.আমাদের এই পবিত্র বন্ধন যেন আজীবন অটুট থাকে। শুভ রাখি পূর্ণিমা!

৭.তোর সব স্বপ্ন সত্যি হোক, জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য আসুক। শুভ রাখিবন্ধন!

৮.আজীবন তোর সব আবদার পূরণ করার এবং তোকে রক্ষা করার প্রতিজ্ঞা রইল। শুভ রাখিবন্ধন!

৯.তোর মুখের এই মিষ্টি হাসি যেন সারাজীবন এমনভাবেই বজায় থাকে। শুভ রাখিবন্ধন!

১০. আজকের এই পবিত্র দিনে তোকে অনেক অনেক উপহার এবং ভালোবাসা জানালাম। শুভ রাখিবন্ধন!

বর্তমান জীবনধারায় অনেক সময়ই স্থানগত দূরত্ব, কিম্বা ব্যস্ততার মাঝে উৎসবের দিনে ছুটি পাওয়া মুশিকল হয়ে পড়ে! তবে স্থানের দূরত্ব যতই থাকুক, ভাই বোনের সম্পর্কে দূরত্ব কখনও ছেদ ফেলতে পারে না। সামান্য লড়াই, ছোটবেলার খুনসুটি তারপর একে অপরের ঢাল হয়ে দাঁড়ানো, এইভাবেই যুগের পর যুগ ভাই বোনের সম্পর্ক চলে এসেছে। আর এই মধুর সম্পর্ককে উদযাপন করতেই রাখি উৎসব পালিত হয়।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More