Rash Purnima 2025 Tithi:আজ কখন থেকে পড়ছে ২০২৫ কার্তিক পূর্ণিমা? ব্রহ্ম মুহূর্তের সময়কাল দেখে নিন
কার্তিক পূর্ণিমা ২০২৫র তিথি আজ পড়ছে। কখন থেকে শুরু তিথি? দেখে নিন।
কার্তিক পূর্ণিমা ২০২৫ আজ রাতেই পড়ছে। নভেম্বর মাসের এই পূর্ণিমা তিথি রাস পূর্ণিমা নামেও খ্যাত। এই বিশেষ তিথিতে রাস উৎসব পালিত হয় বাংলার নানা প্রান্তে। পশ্চিমবঙ্গে, শান্তিপুর, নবদ্বীপ সহ একাধিক জায়গায় রাস পূর্ণিমার বিশেষ পালিত হয়। কোচবিহারের মদনমোহন মন্দিরে বিশেষভাবে পালিত হয় রাস পূর্ণিমা ২০২৫। শ্রীকৃষ্ণের মদন মোহন রূপের পূজা করা হয় এবং একটি বড় মেলা বসে যেখানে সকল ধর্মের মানুষ যোগ দেন। পিছিয়ে নেই পশ্চিমের জেলা পুরুলিয়া। পুরুলিয়ার রাসমেলা একটি গুরুত্বপূর্ণ উৎসব এবং এটি রাস পূর্ণিমার পাঁচ দিন পর থেকে শুরু হয়।

এদিকে, কার্তিক পুজো ঘিরে কাটোয়া ও তার সংলগ্ন নানান এলাকা খ্যাত। কাটোয়া এবং হুগলি জেলার চুঁচুড়া-বাঁশবেড়িয়া অঞ্চলে কার্তিক পুজো খুব বিখ্যাত। এই পুজো ঘিরে বহু মানুষের ভিড় হয় এলাকায়। কার্তিক পুজো পালিত হয় কার্তিক পূর্ণিমায়। কার্তিক পূর্ণিমা তিথি দেখে নিন।
( Navapancham Rajyog: মঙ্গল-বরুণ যুতিতে সৌভাগ্য বর্ষণ কার্তিক পূর্ণিমা ২০২৫এ! লাকি কারা?)
কার্তিক পূর্ণিমা ২০২৫:-
কার্তিক পূর্ণিমার তিথি আজ রাত থেকেই পড়ছে। গুপ্তপ্রেস পঞ্জিকামতে আজ কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমার তিথি শুরু হচ্ছে, রাত ৯ টা ২২ মিনিট ১৩ সেকেন্ডে। তিথি শেষ হচ্ছে বুধবার। সেই দিনটি পড়েছে ৫ নভেম্বর। বুধবার, সন্ধ্যা ৭ টা ৬ মিনিট ৪১ সেকেন্ডে শেষ হবে তিথি। ফলত ৫ নভেম্বর উদয়া তিথি অনুসারে পালিত হবে কার্তিক পূর্ণিমা।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে, নভেম্বর মাসের পূর্ণিমা তিথি শুরু হবে আজ ৪ নভেম্বর। আজ রাত ১০ টা ৩৮ মিনিটে শুরু হবে রাস পূর্ণিমার তিথি। পূর্ণিমা তিথি শেষ ১৯ কার্তিক, বুধবার। তারিখ ৫ নভেম্বর ২০২৫ বুধবার। তিথি শেষের সময় সন্ধ্যা ৬ টা ৪৯ মিনিট।
ব্রহ্ম মুহূর্ত:-
পূর্ণিমা তিথি ২০২৫র ব্রহ্ম মুহূর্ত একটি মতে, শুরু হচ্ছে, ভোর ৪ টে ৪৬ মিনিট থেকে ভোর ৫ টা ৩৪ মিনিট পর্যন্ত থাকবে। গোধূলি মুহূর্ত সন্ধ্যা ৫ টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৬ টা ০৫ মিনিট পর্যন্ত থাকবে। অন্য একটি মতে, ভোরের ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে, ভোর ৪ টে ৫২ মিনিট থেকে। তিথি শেষ হবে ৫ টা ৪৪ মিনিটে। গোধূলি মুহূর্ত সন্ধ্যা ৫ টা ৪০ থেকে সন্ধ্যা ৬.০৫ মিনিট পর্যন্ত থাকছে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
E-Paper

