২৩ না ২৪, কবে সরস্বতী পুজো? জানুন পুজোর সঠিক নির্ঘণ্ট

নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তোড়জোড় শুরু হয়ে যাবে বাগদেবীর আরাধনার। পুরানে উল্লিখিত তিন দেবীর মধ্যে রয়েছেন দেবী সরস্বতীও। দেবী সরস্বতীকে জ্ঞান এবং বিদ্যার দেবী হিসেবে বিবেচনা করা হয়। এই দিনটি প্রত্যেক স্কুল এবং কলেজে পালন করা হয় ধুমধাম করে।

Published on: Dec 02, 2025 2:00 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তোড়জোড় শুরু হয়ে যাবে বাগদেবীর আরাধনার। পুরানে উল্লিখিত তিন দেবীর মধ্যে রয়েছেন দেবী সরস্বতীও। দেবী সরস্বতীকে জ্ঞান এবং বিদ্যার দেবী হিসেবে বিবেচনা করা হয়। এই দিনটি প্রত্যেক স্কুল এবং কলেজে পালন করা হয় ধুমধাম করে।

২৩ না ২৪, কবে সরস্বতী পুজো
২৩ না ২৪, কবে সরস্বতী পুজো

প্রতিবছরের মতো এই বছরেও বসন্ত পঞ্চমীর দিন আরাধনা করা হবে দেবী সরস্বতীর। ২০২৬ সালের ২৩ জানুয়ারি অর্থাৎ শুক্রবার সরস্বতী পূজা পালন করা হবে। এবার এক নজরে দেখে নেওয়া যাক পুজোর তারিখ এবং সময় সম্পর্কে বিস্তারিত।

সরস্বতী পুজোর মুহূর্ত: সকাল ৭ টা ১৫ মিনিট থেকে দুপুর ১২ টা ৫০ মিনিট পর্যন্ত।

সরস্বতী পুজোর সময়কাল: ৫ ঘন্টা ৩৬ মিনিট।

সরস্বতী পূজোর শুরুর সময়: ২৩ জানুয়ারি দুপুর ২:২৪ মিনিটে।

সরস্বতী পুজোর শেষ সময়: ২৪ জানুয়ারি দুপুর ১:৪০ মিনিটে।

সরস্বতী পুজোর তাৎপর্য:

বসন্ত পঞ্চমীতে আমরা সরস্বতী পুজো পালন করে থাকি কারণ এই দিনে, প্রত্যেক ছাত্র-ছাত্রী আরাধনা করে থাকেন দেবীর। এই দিন যদি দেবীর আরাধনা করা যায় তাহলে পড়াশুনা এবং শিল্পকলায় সাফল্য পাওয়া যায় এমনই বিশ্বাস রয়েছে।

News/Astrology/২৩ না ২৪, কবে সরস্বতী পুজো? জানুন পুজোর সঠিক নির্ঘণ্ট