Shaman Prediction: ‘ট্রাম্প তাঁকে সরিয়ে দেবেন’, শামানরা ৫ দিন আগে মাদুরোর ক্ষমতাচ্যুত হওয়ার ভবিষ্যদ্বাণী করেছিল
মাদুরোকে গ্রেফতার অভিযান বিশ্বকে হতবাক করে দিলেও, পেরুতে এর মাত্র কয়েকদিন আগেই ভবিষ্যদ্বাণী করা হয়েছিল।
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরোকে রাতের এক দুঃসাহসিক সামরিক অভিযানে গ্রেফতার করা হয়েছিল। এরপর ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে, এবার আমেরিকা দক্ষিণ আমেরিকাকে চালাবে এবং এর খনিতে থাকা বিশাল তেল অন্য দেশের কাছে বিক্রি করতে পারবে। যদিও এই অভিযান সকলকে অবাক করেছিল, কিন্তু মজার ব্যাপার হল পেরুতে এর মাত্র কয়েকদিন আগে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল।

কারাকাস পেরুর রাজধানী লিমার থেকে ৪,০০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত। আর সেখানে হওয়া ভবিষ্যদ্বাণীর পর মাদুরোর গ্রেফতার সকলকে অবাক করে। ২৯ ডিসেম্বর লিমায় সমুদ্রের ধারে একদল শামান জড়ো হয়ে আসন্ন বছর কেমন যাবে তা জানায়।
ঐতিহ্যবাহী আন্দিয়ান পোঞ্চো এবং টুপি পরে এই দলটি আন্তর্জাতিক সম্পর্কের গতিপথ, চলমান সংঘাত এবং বিভিন্ন বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের ভাগ্য সম্পর্কে ভবিষ্যদ্বাণী করার জন্য একটি অনুষ্ঠান করেন।
৬৩ বছর বয়সী ভেনেজুয়েলার নেতাকে নিয়ে এই গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণীটি করেছিল তাঁরা। শামানরা বলেছেন যে, মাদুরোকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে এবং ডোনাল্ড ট্রাম্প তাঁর অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
অনুষ্ঠানের সময় শামান আনা মারিয়া সিমিওন বলেছিলেন ‘মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে অবসর নেওয়াতে ও অপসারণ করতে সক্ষম হবে। আমাদের মনে হয় যে এটা পরের বছরই ঘটবে।’
তবে, ভবিষ্যদ্বাণীটি কেবল আংশিক ভাবে সঠিক ছিল। কারণ দলটি তার পতনের পূর্বাভাস পেয়েছিল ঠিকই, কিন্তু তাঁরা ভেবেছিল যে, মাদুরো পালিয়ে যাবে, তাকে ধরা যাবে না। আরও এক শমন, জুয়ান ডি ডিওস গার্সিয়া বলেছিল, ‘আমরা নিকোলাস মাদুরোকে পরাজিত হতে দেখছি। নিকোলাস মাদুরো ভেনেজুয়েলা থেকে পালিয়ে যাবে। তাকে ধরা যাবে না।’
শামানরা ইউক্রেনের যুদ্ধের সমাপ্তির ভবিষ্যদ্বাণীও করেছেন। গার্সিয়া ভবিষ্যদ্বাণী করে বলে, ‘আমি দেখতে পাচ্ছি যে সংঘাতের অবসান হবে, শান্তির পতাকা উড়বে।’
প্রতি বছর ডিসেম্বরের শেষের দিকে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এবং এই দলের বার্ষিক ভবিষ্যদ্বাণীর ক্ষেত্রে একটা মিশ্র রেকর্ড রয়েছে। শামানরা এর আগে ২০২৩ সালে ইউক্রেনের যুদ্ধের সমাপ্তির ভবিষ্যদ্বাণী করেছিলেন। গত বছর, তারা সতর্ক করে দিয়েছিল যে, ইসরায়েল এবং গাজার মধ্যে ‘পারমাণবিক যুদ্ধ’ হতে পারে।
২০২৩ সালের ডিসেম্বরে, দলটি সঠিক ভাবে একটি ভবিষ্যদ্বাণী করেছিল যে, মানবাধিকার লঙ্ঘনের জন্য কারাবন্দী পেরুর প্রাক্তন রাষ্ট্রপতি আলবার্তো ফুজিমোরি বারো মাসের মধ্যে মারা যাবেন। আর তারপরই ফুজিমোরি ২০২৪ সালের সেপ্টেম্বরে ৮৬ বছর বয়সে ক্যানসারে মারা যান।
E-Paper

