Shani Dosh Remedies: শনির দোষ তৈরি হয় এই ৪ ভুলেই, কোন প্রতিকারে কাটানো সম্ভব? জানুন শাস্ত্রমত

Shani Dosh Cause & Remedies: শনির দোষ মূলত চারটি ভুলের কারণেই তৈরি হয়। এই দোষগুলি কাটানোর জন্য কিছু প্রতিকার জরুরি। তবে কোন চার ভুলে শনির দোষ হয়, তা আগে জেনে নেওয়া ভালো।

Published on: Nov 14, 2025, 12:00:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়ের দেবতা এবং কর্মের ফলদাতা রূপে গণ্য করা হয়। বিশ্বাস করা হয়, মানুষের ভালো কর্মের ফল হিসেবে শনিদেব যেমন কৃপা করেন, তেমনই খারাপ কাজের জন্য কঠোর দণ্ড দিয়ে থাকেন। যখন কোনও ব্যক্তি তাঁর খারাপ কাজের মাধ্যমে শনিদেবকে ক্রুদ্ধ করে, তখনই জীবনে নেমে আসে শনি দোষের অসহনীয় কষ্ট। এই সময়ে জাতককে আর্থিক, শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। স্কন্দ পুরাণ ও বৃহৎসংহিতার মতো প্রাচীন গ্রন্থে এমন কিছু কর্মের উল্লেখ আছে, যা শনিদেবকে অত্যন্ত রুষ্ট করে।

শনির দোষ তৈরি হয় এই ৪ ভুলেই, কোন প্রতিকারে কাটানো সম্ভব?
শনির দোষ তৈরি হয় এই ৪ ভুলেই, কোন প্রতিকারে কাটানো সম্ভব?

যে চারটি কর্মে শনিদেব ক্রুদ্ধ হন

১. গুরুজন ও শিক্ষকদের অপমান: যে ব্যক্তি তাঁর পিতা-মাতা, গুরুজন বা শিক্ষকদের অসম্মান করেন, শনিদেব তাঁর প্রতি রুষ্ট হন। এমন ব্যক্তিরা মানসিক চাপ, একাকীত্ব এবং স্বাস্থ্য সমস্যায় ভোগেন। অজান্তে এমন কোনও ভুল করে থাকলে দ্রুত ক্ষমা চেয়ে সেই কর্মের সংশোধন করা উচিত।

২. অসহায়, মহিলা ও শ্রমিকদের কষ্ট: শনিদেব সর্বদা দরিদ্র, অসহায় এবং শ্রমজীবী মানুষের পক্ষে থাকেন। যাঁরা গরিব বা শ্রমিকদের অপমান করেন অথবা মহিলা ও অনাথদের দুঃখ দেন, তাঁদের জীবন থেকে শনি সুখ-শান্তি কেড়ে নেন। ফলে জীবনে আর্থিক ক্ষতি, পারিবারিক কলহ ও দুর্ঘটনার মতো সমস্যা নেমে আসে।

৩. মিথ্যা ও ছলনা: মিথ্যা কথা বলা, প্রতারণা করা বা অন্যের প্রতি কপট আচরণ করা শনিদেবের অত্যন্ত অপছন্দ। যাঁরা মিথ্যা সাক্ষ্য দেন বা পিছনে সমালোচনা করেন, শনির দৃষ্টিতে তাঁরা দোষী সাব্যস্ত হন। এর ফলে আইনি ঝামেলা, আর্থিক ক্ষতি ও বিশ্বাসঘাতকতার শিকার হতে হয়।

৪. আলস্য ও কর্তব্য থেকে পালানো: শনি হলেন পরিশ্রম ও কর্তব্যের গ্রহ। যে ব্যক্তি কাজ এড়িয়ে চলেন, দায়িত্ব পালন করেন না বা সময় নষ্ট করেন, তাঁর ওপর শনিদেবের দৃষ্টি অত্যন্ত ভারী হয়। বিশেষ করে শনি সাড়েসাতির সময় এই আলস্য জীবনকে জটিল করে তোলে।

শনি দোষ কাটানোর মূল প্রতিকার

জ্যোতিষ মতে, শনি দোষ বা শনির অশুভ প্রভাব কমানোর প্রধান উপায় হল এই অশুভ কর্মগুলি ত্যাগ করা। সঠিক পথে থেকে পরিশ্রম করা এবং সমাজের দুর্বল ও অসহায়দের প্রতি দয়া প্রদর্শন করাই শনিদেবকে প্রসন্ন করার শ্রেষ্ঠ উপায়।

পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।