Shanidev Blessed Lucky Zodiacs: আসছে নতুন বছর! ২০২৬-এ ৩ রাশিতে দণ্ডনায়ক শনিদেবের কৃপাবর্ষণ আসন্ন, লাকি কারা?
২০২৬ সালে কোন ৩ রাশি পাবে শনিদেবের কৃপা? রইল লিস্ট। জানুন জ্যোতিষমত।
জ্যোতিষশাস্ত্রমতে শনিদেবের গুরুত্ব অপরিসীম। তাঁর কৃপা দৃষ্টিতে যাঁরা থাকেন, তাঁদের ভাগ্যে যেমন আসে চমক, তেমনই আবার তাঁর ঢাইয়া কিম্বা সাড়েসাতির প্রভাব হয় কঠোর। এদিকে, হাতে আর কয়েকটা মাস, তা পার হলেই আসবে ২০২৬ সাল। আসন্ন ২০২৬ সালে শনিদেব একাধিক রাশির জাতক জাতিকাকে করবেন কৃপাধন্য। কোন কোন রাশি লাভ পাবে? দেখে নিন জ্যোতিষমতে।

২০২৬ সালে শনিদেব মীন রাশিতে সঞ্চরণ করতে চলেছেন। তার ফলে একগুচ্ছ রাশিকে তিনি লাভের মুখ দেখাতে চলেছেন। কোন কোন রাশি লাভ পাবে? দেখা যাক, তাদের তালিকা।
বৃষ
দারুন লাভ দেবে ২০২৬। আয়ের স্থানের দিক থেকে পাবেন ব্যাপক লাভ। রোজগার বৃদ্ধি পাবে। আয়ের নতুন নতুন রাস্তা খুলবে। পরিবারের স্বজনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। অনেকের সঙ্গে আগের থেকে সম্পর্ক ভালোর দিকে যাবে। আর্থিক জোর হু হু করে বাড়বে। আত্মবল বাড়বে। সাফল্য আসতে পারে নানান দিক থেকে। সাহসও বৃদ্ধি পাবে। কোনও বড় প্রজেক্ট হাতে আসতে পারে।
( Health News: মেনোপজ, বন্ধ্যাত্ব, জরায়ুর সমস্যা সত্ত্বেও IVF-এ গর্ভধারণ! দুঃসাধ্য সাধন জয়শ্রীর)
(সাপের দংশন থেকে অবশেষে মিলবে মুক্তি! নিজস্ব অ্যান্টিভেনম সিরাম পাচ্ছে বাংলা)
( Skin Care Tips: ডাবের জলেই ত্বক হবে উজ্জ্বল-মসৃণ! কীভাবে ব্যবহার করবেন? দেখে নিন)
তুলা
২০২৬ সালে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য খুবই লাভ দায়ক কিছু সময় আসতে চলেছে। আপনি কোনও নতুন গাড়ি, বাড়ি, প্রপার্জি কিনতে পারেন। ফলে সম্পত্তি কেনার দিক থেকেও হবে লাভ। জমি বাড়ি, প্রপার্টি থেকে লাভ আসতে পারে। সিনিয়র বা বন্ধুদের থেকে লাভ পেতে পারেন। তাঁদের সহযোগিতা পেতে পারেন। এতে মন ভালো থাকবে। শত্রুদের ওপর বিজয় প্রাপ্তি হতে পারে।
কুম্ভ
২০২৬ সালে কুম্ভ রাশির জাতক জাতিকারাও পাবেন শনিদেবের কৃপা। শনিদেব আপনার রাশিতে ধনভাবে সঞ্চরণ করবেন। সময় সময় আকস্মিক ধনলাভ হতে পারে। টাকা পয়সা বাড়বে। ধন সম্পত্তি বৃদ্ধি হবে। পরিজনদের সহযোগিতা পাবেন। কোনও আটকে থাকা ডিল হঠাৎ কার্যকরী হতে পারে। কোনও দীর্ঘদিনের আটকে থাকা কাজ শুরু হতে পারে। খুব ভালোর দিকে যেতে পারে। যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা আসবে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)
E-Paper

