বৈশাখ পড়তেই খেলা ঘোরাবেন দৈত্যগুরু! শুক্রের কৃপায় ভাগ্য ফিরবে অনেকের, কী কী প্রাপ্তি!
১৯ এপ্রিল ২০২৬ সালে শুক্র এবার মেষ থেকে বৃষ রাশিতে যাবেন।
এপ্রিল মানেই পয়লা বৈশাখের অপেক্ষা। ১৫ এপ্রিল চলতি বছরে পড়ছে নববর্ষ। নতুন বছরকে আনন্দের সঙ্গে বরণ করে নিতে প্রস্তুত বাঙালি। এদিকে, ১৯ এপ্রিল ২০২৬ সালে শুক্র এবার মেষ থেকে বৃষ রাশিতে যাবেন। তারফলে আর্থিক উন্নতি, দাম্পত্যে সুখ সহ বিভিন্ন দিক থেকে এই সময় ভাগ্যে আসতে পারে লাভ। দেখে নেওয়া যাক, শুক্রের গোচরের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন।

বৃষ
আপনার আত্মবিশ্বাস বাড়তে পারে। ব্যক্তিত্বে আসতে পারে উজ্জ্বলতা। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম ফল দেবে। কর্মক্ষেত্রে আপনার কাঁধে আসতে পারে নতুন কোনও দায়িত্ব। ব্যবসায়ীরা ভালো মুনাফা করবেন। বিনিয়োগের সম্ভাবনা ভালোর দিকে যাবে। অবিবাহিতদের বিয়ের যোগ আসতে পারে। প্রেমের সম্পর্ক ভালোর দিকে যাবে। এই সময় আপনি বিলাসিতার দিকে আকৃষ্ট হতে পারেন। আপনার খরচায় নিয়ন্ত্রণ হবে।
সিংহ
এই সময় আপনার কাজের প্রশংসা আপনার কর্মস্থলে হবে। চাকরি বদলের ফলে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। পরিবারে সুখ শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। কর্মস্থলে বহু কাজে আপনি সাহসিকতার সঙ্গে এগোতে পারেন। একটু বিবাদের মধ্যে থাকতে পারেন। খরচা বাড়তে পারে। ধৈর্য ধরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
কন্যা
দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে। সব দিক থেকে আপনার ভাগ্য আপনাকে সহযোগিতা করবে। বিদেশযাত্রার যদি কোনও যোজনা বানিয়ে থাকেন, তাহলে তা ফল দেবে। ধার্মিক আর আধ্যাত্নিক দিক থেকে আপনার রুচি বাড়বে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


