বাড়িতে সুখ স্বাচ্ছন্দ ধরে রাখতে অবশ্যই কিনুন রুপো, পাবেন প্রচুর উপকার

ভারতের সংস্কৃতিতে প্রত্যেক ধাতুর একটি বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য আছে বলে মনে করা হয়। রুপো তেমনি একটি ধাতু। এই ধাতুটিকে পবিত্রতা এবং চাঁদের শক্তিও দেবী লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক বলে মনে করা হয়। 

Updated on: Jan 26, 2026 8:58 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভারতের সংস্কৃতিতে প্রত্যেক ধাতুর একটি বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য আছে বলে মনে করা হয়। রুপো তেমনি একটি ধাতু। এই ধাতুটিকে পবিত্রতা এবং চাঁদের শক্তিও দেবী লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক বলে মনে করা হয়। জ্যোতিষ শাস্ত্র, বাস্তু এবং পৌরাণিক বিশ্বাস অনুযায়ী ঘরে যদি আপনি রুপো আনতে পারেন তাহলে আপনার জীবনে আসবে সমৃদ্ধি এবং বাড়বে মানসিক শান্তি।

বাড়িতে সুখ স্বাচ্ছন্দ ধরে রাখতে অবশ্যই কিনুন রুপো,
বাড়িতে সুখ স্বাচ্ছন্দ ধরে রাখতে অবশ্যই কিনুন রুপো,

জ্যোতিষ শাস্ত্র মতে, রুপো সরাসরি চাঁদের সঙ্গে যুক্ত থাকে। চাঁদ মন, আবেগ, মানসিক শান্তি এবং পারিবারিক সম্প্রীতির একটি কারক। মনে করা হয় যে ঘরে রুপো থাকে, সেখানে চন্দ্রের দোষ অনেকটা কমে যায়। যে বাড়িতে অনিদ্রা, অস্থিরতা এবং সম্পর্কের টানাপড়েন থাকে সেখানে রুপোর জিনিস রাখলে বাড়িতে আসে প্রশান্তি এবং ভারসাম্য বজায় থাকে।

আরও পড়ুন: অভিজিৎ নক্ষত্রে প্রবেশ মঙ্গলের, ভাগ্য উজ্জ্বল হবে এই ৩ রাশির

বাস্তুশাস্ত্র অনুযায়ী, রুপোকে স্থায়ী সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। রুপোর জিনিসপত্র বাড়িতে ইতিবাচক আর্থিক শক্তি আকর্ষিত হয়। বিশেষ করে যদি রুপোর মুদ্রা, কলসি, স্ত্রীযন্ত্র অথবা একটি ছোট্ট লক্ষ্মী গণেশের মূর্তি উত্তর দিকে রাখতে পারলে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকে।

দীর্ঘদিন ধরে প্রচলিত যে বাড়িতে বারবার অশান্তি হয়, অসুস্থতা বাসা বেধে থাকে সেখানে রুপো নেতিবাচক শক্তিকে দূরে রাখতে সাহায্য করে। বাড়িতে যদি নুপুর, বাটি অথবা ছোট ঘন্টা নিয়ে আসতে পারেন তাহলে লাভজনক ফলাফল পাবেন।

আরও পড়ুন: সরস্বতী পুজোয় তৈরি হবে গজকিশোরী রাজযোগ, সম্মান বাড়বে এই ৩ রাশির

এছাড়া রুপোর পাত্রে খাবার বা জল খাওয়া স্বাস্থ্যকর বলে মনে করা হয়। হিন্দু রীতিনীতি অনুযায়ী রুপোর পাত্র ব্যবহার করে যদি পুজো করা হয় সেটিও অত্যন্ত লাভজনক বলে মনে করা হয়। অনেক পরিবারে রূপোর শিবলিঙ্গ পুজো করা হয় যা বাড়িতে বয়ে নিয়ে আসে ইতিবাচক শক্তি।